বাংলাদেশে আসছেন ব্রাজিলের জুলিও সিজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২০, ১৮:১৩আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২০:০৮

জুলিও সিজার গত বছরের শেষ দিনে বাফুফে জানিয়েছিল, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশে আসছেন ডিয়েগো ম্যারাডোনা। তবে আর্জেন্টাইন কিংবদন্তি আসার আগেই দেশের মাটিতে পা রাখবেন লাতিন আমেরিকার আরেক সাবেক ফুটবলার জুলিও সিজার। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ খেলা এই গোলকিপার আসছেন ২২ জানুয়ারি।

আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নিশ্চিত করেছেন বিষয়টি। চলতি বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলে বিশেষ অতিথি হয়ে আসছেন ব্রাজিলের হয়ে ৮৭ ম্যাচ খেলা সিজার। সালাউদ্দিন বলেছেন, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপকে আমরা ভিন্ন মাত্রা দিতে চাইছি। এ কারণে জুলিও সিজারকে আনা হচ্ছে। তিনি আমাদের বিশেষ অতিথি হিসেবে ২২ জানুয়ারি লিসবন থেকে ঢাকায় আসবেন। পরদিন বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন।’

২৩ জানুয়ারি ফর্টিস গ্রাউন্ডে বাফুফের একাডেমি ও নারী ফুটবল দলের অনুশীলন দেখবেন সিজার। পরামর্শও দেবেন একাডেমির গোলকিপারদের। যাবেন ধানমন্ডি ৩২ নম্বরে, সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপর উপভোগ করবেন বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনাল। সংক্ষিপ্ত সফর শেষে ফিরে যাবেন সেদিনই।

২০১৮ সালে অবসরে যাওয়া সিজারের অর্জনের ভান্ডার কম নয়। ক্যারিয়ারের বেশিরভাগ সময় ইন্টার মিলানে কাটানো এই গোলরক্ষক ইতালিয়ান ক্লাবের হয়ে জিতেছেন একটি চ্যাম্পিয়নস লিগ। তার সঙ্গে আছে টানা পাঁচটি সিরি-আ জয়ের সুখস্মৃতি। ১২ বছরের ইন্টার ক্যারিয়ারের সঙ্গে উপভোগ করেছেন জাতীয় দলের সময়টাও। খেলেছেন ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ।

তবে ২০১৪ বিশ্বকাপ প্রসঙ্গ উঠলেই লজ্জায় মুখ লুকাতে হয় তাকে। ঘরের মাঠের ওই বিশ্বকাপেই সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। মিনেইরোর সেই ম্যাচে সেলেসাওদের গোলবারের নিচে সেদিন ছিলেন জুলিও সিজার!

/টিএ/কেআর/এএআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের