জুভেন্টাসের একশ’টা সমস্যা মিটিয়েছেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২০, ২১:৫৯আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২২:০০

জুভেন্টাসের একশ’টা সমস্যা মিটিয়েছেন রোনালদো! বড্ড অচেনা লাগছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে। মৌসুমের শুরুতে যে গোলই পাচ্ছিলেন না। কিন্তু ২০২০ শুরু হতেই পাল্টে গেলেন পর্তুগিজ যুবরাজ। নতুন বছরে গোলের পর গোল করে যাচ্ছেন। এ বছর সিরি ‘আ’তে জুভেন্টাসের প্রতিটি ম্যাচিই লক্ষ্যভেদ করা রোনালদোর ৭ ম্যাচে ১১ গোল। সব মিলিয়ে ১৬ গোল নিয়ে উঠে এসেছেন সর্বোচ্চ গোলদাতা তালিকার দ্বিতীয় স্থানে। সাবেক রিয়াল মাদ্রিদের উইঙ্গারে মুগ্ধ কোচ মরিজিও সারি বলছেন, রোনালদো একশ’টা সমস্যা মিটিয়ে দিয়েছেন জুভেন্টাসের।

গতকাল (রবিবার) ঘরের মাঠে পার্মার বিপক্ষে জুভেদের ২-১ জয়ে জোড়া গোল রোনালদোর। দুই অর্ধেই গোল করা জয়ের নায়কের প্রশংসা ঝরেছে সারির কণ্ঠে। শিরোপা দৌড়ে থাকা ইন্টার মিলান আগের দিন লেচ্চেকে হারাতে না পারায় ‍জুভেন্টাস তাদের সঙ্গে ব্যবধান নিয়ে গেছে ৪ পয়েন্টে।

শুধু গোল করে নয়, নিচে নেমে রক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রোনালদো। সারি তাই নিশ্চিন্তমনে বলতে পারছেন, ‘আমাদের দলে রয়েছে চ্যাম্পিয়ন (রোনালদো), যে প্রায়ই আপনাকে সমস্যায় ফেলবে, তবে মিটিয়ে দিচ্ছে আমাদের একশ’টা সমস্যা। তাকে কেন্দ্র করেই দলের বাকিরা খেলছে।’

পার্মার বিপক্ষে জোড়া গোল করা রোনালদো একটা রেকর্ডও গড়েছেন। টানা ১৪ মৌসুম ইউরোপের শীর্ষ লিগে অন্তত ১৫ গোল করা একমাত্র খেলোয়াড় পর্তুগিজ অধিনায়ক।

/কেআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম