রোমাকে হারিয়ে ইতালিয়ান কাপের সেমিতে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২০, ১১:৪২আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১১:৪৮

ম্যাচের প্রথম গোল করেন রোনালদো ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ফিরেই গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার প্রথম গোলের পর রোমার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে জুভেন্টাস। গতকাল বুধবার অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে ৩-১ গোলে রোমাকে হারিয়ে সেমিফাইনালে ১৩ বারের চ্যাম্পিয়নরা।

টানা চারবার ইতালিয়ান কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর গত মৌসুমে আতালান্তার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেয় জুভেন্টাস। শিরোপা পুনরুদ্ধারের এ মিশনে এদিন শক্তিশালী দল বাছাই করেন মাউরিসিও সারি।

রোমা শুরুটা ভালো করলেও আধঘণ্টা হওয়ার আগে পিছিয়ে পড়ে। রাইট ব্যাক আলেসান্দ্রো ফ্লোরেঞ্জিকে পেছনে ফেলে নিচু কোনাকুনি শটে গোলকিপার পাউ লোপেজকে পরাস্ত করেন রোনালদো। রদ্রিগো বেন্তানকুরের ৩৮ মিনিটের গোলে ব্যবধান দ্বিগুণ করে জুভেন্টাস। প্রথমার্ধের যোগ করা সময়ে লিওনার্দো বোনুচ্চির হেডে ৩-০ গোলে বিরতিতে যায় তারা।

তিন গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে বুক চিতিয়ে লড়াই করেছে রোমা। তার পুরস্কার পায় ৫০ মিনিটে। চেঙ্গিজ আন্ডারের চমৎকার শট বারে আঘাত করে জিয়ানলুইজি বুফনের গায়ে লেগে জালে ঢোকে। ইতালির সাবেক গোলকিপার এরপর দুটি চমৎকার সেভে রোমাকে আর ফিরতে দেননি।

আগামী ১২ ফেব্রুয়ারি ও ৪ মার্চ ‍দুই লেগের সেমিফাইনাল খেলবে জুভেন্টাস। তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হবে এসি মিলান ও তুরিনোর ম্যাচ শেষে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী