গোল না করেও দুর্দান্ত নেইমার, ফাইনালে পিএসজি

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২০, ১২:১২আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১২:১৮

দুই গোলে অবদান নেইমারের রেইমস বাধা পেরিয়ে ফরাসি লিগ কাপের ফাইনালে উঠেছে প্যারিস সেন্ত জার্মেই। লিগ ওয়ানে এবার দলটির কাছে দুবারই হেরে যায় তারা। গতকাল বুধবার নেইমার নৈপুণ্যে ৩-০ গোলে রেইমসকে উড়িয়ে দিয়েছে ৮ বারের চ্যাম্পিয়নরা।

টানা ষষ্ঠ শিরোপার লক্ষ্যে নেমে গত মৌসুমের কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছিল পিএসজি। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ট্রফি জেতা দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান নেইমারের। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গোল পাননি, তবে দুটি গোলে রেখেছেন দারুণ ভূমিকা।

গত দুটি ম্যাচে পিএসজিকে হারানো রেইমস এবার পাত্তা পায়নি। নবম মিনিটে নেইমারের কর্নারে হেড করে দলকে এগিয়ে দেন মারকুইনহোস। ম্যাচের আধঘণ্টা পেরোতেই নেইমারের ফ্রি কিক নিজেদের জালে জড়িয়ে দেন ঘিসলেইন কোনান।

৭১ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন মারকুইনহোস। তার বদলি নামা ট্যাঙ্গাই কোয়াসি করেন পিএসজির তৃতীয় গোল। মার্শাল মুনেতসি সরাসরি লাল কার্ড দেখার চার মিনিট পর ১০ জনের রেইমসের জালে বল জড়ায়। ৭৭ মিনিটে অ্যান্ডার হেরেরার শট পোস্টে লেগে ফিরলে জালে বল ঠেলে দেন কোয়াসি। সব ধরনের প্রতিযোগিতায় ফরাসি চ্যাম্পিয়নদের এটি ৪ হাজারতম গোল।

আগামী ৪ এপ্রিল স্তাদে দে ফ্রান্সে পিএসজি ফাইনাল খেলবে সেমিফাইনালে লিঁলকে পেনাল্টিতে হারানা লিওঁর বিপক্ষে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের