বাংলাদেশের ‘মতিন-দুঃখ’, বিরতিতে পিছিয়ে ২ গোলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২০, ১৮:১৮আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১৮:২২

বাংলাদেশের ‘মতিন-দুঃখ’, বিরতিতে পিছিয়ে ২ গোলে আগের ম্যাচে মতিন মিয়ার ঝলকেই বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে দেখেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে এই ফরোয়ার্ডের কাছে প্রত্যাশা তো তাই একটু বেশিই ছিল। কিন্তু বিধি বাম! ম্যাচ শুরুর চার মিনিটের মাথায় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়ে যেতে হয়েছে মতিনকে। তার বদলে খেলছেন মাহবুবুর রহমান সুফিল। মতিনকে হারানোর বেদনা নিয়ে প্রথমার্ধের শেষের দিকে আরও বড় ধাক্কা খেতে হয়েছে স্বাগতিকদের। দুই গোলে পিছিয়ে গেছে বিরতিতে। বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়াতে না পারলে সেমিফাইনালেই শেষ হয়ে যাবে বাংলাদেশের টুর্নামেন্ট। আবারও বাংলাদেশকে নিরপেক্ষ দর্শকের চোখে দেখতে হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনাল।

এদিন বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এনে খেলেছে। লাল কার্ডের কারণে সেন্টার ব্যাক তপু বর্মণ নেই। তার জায়গায় এসেছেন রায়হান হাসান। অধিনায়ক জামাল ভুঁইয়া চোট কাটিয়ে ফিরে খেলছেন।

বাংলাদেশ এদিন তাদের প্রিয় ৪-১-৪-১ ফর্মেশন বদলে খেলেছে ৪-২-৩-১ ফর্মেশনে। বুরুন্ডিও তাই।

বাংলাদেশ এই অর্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে। ৭ মিনিটে সুফিলের পাসে ইব্রাহিমের জোরালো শট গোলকিপার ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন। প্রতি আক্রমণে বুরুন্ডির সিজা থিয়েরির শট পোস্ট ঘেঁষে যায় বাইরে। ২২ মিনিটে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে যান সুফিল। কিন্তু বক্সে ঢুকে ঠিকঠাক শট নিতে পারেননি তিনি।

২৪ মিনিটে ইব্রাহিমের পাসে সুফিল লক্ষ্যে বল রাখতে পারেননি। প্রথমার্ধের শেষের দিকে নিজেদের ভুলে দুটি গোল খেতে হয়েছে। দুটি গোলই করেছেন স্ট্রাইকার এনশিমিরিম জসপিন। ডান প্রান্ত দিয়ে উঠে তাকে বল বানিয়ে দিয়েছেন রাইট ব্যাক এনগাবোনজিজা ব্লানচার্ড। প্রথমটি ব্লানচার্ডের ক্রসে জসপিন প্লেসিং করে দেন। আর দ্বিতীয়টি তারই ক্রসে নিঁখুত হেডে করেন ২-০।

বাংলাদেশ দল: আশরাফুল রানা, রায়হান হাসান, রহমত মিয়া, জামাল ভূঁইয়া, সাদ উদ্দিন, মতিন মিয়া (সুফিল), সোহেল রানা, বিশ্বনাথ ঘোষ, মোহাম্মদ ইব্রাহিম, রিয়াদুল হাসান ও মানিক মোল্লা।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী