বার্সা-রিয়াল পারলেও আতলেতিকো পারেনি

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২০, ১০:৫৬আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১১:০০

আতলেতিকো হেরে বিদায় নিলো কোপা দেল রের শেষ ৩২ এ ছোট দলগুলোর লড়াই এবার চমকে দিচ্ছে। গত বুধবার ইবিজা ও ইউনিওনিস্তাসের মাঠে জিততে ঘাম ছুটেছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। আরেক স্প্যানিশ জায়ান্ট আতলেতিকো মাদ্রিদ তো হেরেই গেলো। গতবাল বৃহস্পতিবার রাতে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ২-১ গোলে জিতে ১০ বারের চ্যাম্পিয়নদের ছিটকে দিয়ে শেষ ষোলোতে উঠেছে কালচারাল লিওনেসা।

আনহেল কোরেয়ার প্রথম গোলের পর কালচারালকে সমতায় ফেরান হুলিয়েন কাস্তানেদা। তাতে আর ৩০ মিনিট খেলতে হয় দুই দলকে। নাটকীয় মুহূর্ত তৈরি করে সার্জিও বেনিতোর ভলিতে জয় পায় তৃতীয় বিভাগের দলটি। জোয়াও ফেলিক্সের থ্রু বলে গোলপোস্টের বাইরে শট মেরে আতলেতিকোর প্রথম সুযোগ হারান ভিতোলো। তবে ম্যাচ এক ঘণ্টা হওয়া পর কোরেয়া ভুল করেননি গোল করতে। পর্তুগাল ফরোয়ার্ডের ফ্লিকে জালে বল ঠেলে দেন তিনি।

অতিথি দল দ্বিতীয় গোলের খোঁজে মরিয়া ছিল। কিন্তু তারা পায়নি গোলের দেখা। এজন্য লুকাস জিফার্ডের কাছে ঋণী থাকতে হবে কালচারালকে। তাদের গোলপোস্টের নিচে চমৎকার কয়েকটি সেভ করেন গোলকিপার। খেলার ৬ মিনিট বাকি থাকতে কাস্তানেদা স্বাগতিকদের সমতায় ফেরান।

রেইনো দে লিওন স্টেডিয়ামে উচ্ছ্বাসের ঢেউ ওঠে ১০৮ মিনিটে বেনিতোর ভলিতে বল জালে জড়ালে। তাতে ২০১১ সালে আলবাসেতের পর নিচু র‌্যাঙ্কিংয়ের কোনও দলের কাছে হারের লজ্জা পায় আতলেতিকো। ওই হারের পরই বর্তমান কোচ ডিয়েগো সিমিওনের সঙ্গে চুক্তি করে মাদ্রিদ ক্লাব।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের