বার্সাকে ‘ওকে’ বলেছেন অবামেয়াং

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২০, ১৬:১২আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৬:১৪

এখন আর্সেনালের খেলোয়াড় অবামেয়াং চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন লুইস সুয়ারেজ। উরুগুইয়ান স্ট্রাইকারের জন্য মৌসুমটা শেষই হয়ে গেছে বলা যায়। তার বদলি খেলোয়াড় খুঁজছে বার্সেলোনা। আলোচনায় অনেকে থাকলেও সবচেয়ে বেশি শোনা যাচ্ছে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের নাম। বার্সেলোনাভক্তদের তালিকাতেও ওপরের দিকে গ্যাবনিজ স্ট্রাইকার। তাদের জন্য সুখবরই দিয়েছে মুন্দো দেপোর্তিভো। স্প্যানিশ ক্রীড়া দৈনিকটি জানিয়েছে, বার্সেলোনার প্রস্তাবে ‘ওকে’ বলেছেন আর্সেনাল তারকা!

গত বছরের শীতকালীন দলবদলেও ধারে স্ট্রাইকার এনেছিল বার্সেলোনা। কেভিন প্রিন্স বোয়াটেংকে কেনা যে পুরোটা ‘লস’, বুঝে উঠতে সময় লাগেনি। এবার আর সেই ভুল করতে চায় না বার্সেলোনা। তাই ধারে হলেও বড় নামের পিছে ছুটছে তারা। সেই তালিকায় ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজের নাম শোনা গেলেও তাকে নাকি শীতকালীন দলবদলে আনা সম্ভব নয়। তাই আর্সেনালের অবামেয়াংয়ের দিকে এগিয়েছে কাতালানরা।

এই আলোচনার মধ্যেই মুন্দো দেপোর্তিভোর খবর, বার্সেলোনার প্রস্তাবে রাজি হয়েছেন অবামেয়াং। এখন অন্যান্য বিষয়ে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে দুই পক্ষের। যদিও আলোচনাটা ধারে নাকি স্থায়ী চুক্তিতে, সেটা জানা যায়নি।

বরুসিয়া ডর্টমুন্ডে আলো ছড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নাম লিখেয়েছেন অবামেয়াং। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ডর্টমুন্ড ক্যারিয়ারে ২১৩ ম্যাচে করেছেন ১৪১ গোল। আর্সেনালে আসার পর অবশ্য বেশ ভুগতে হয়েছে। ২০১৮ সালে যোগ দিয়ে প্রিমিয়ার লিগে ৭১ ম্যাচে করেছেন ৪৬ গোল।

৩০ বছর বয়সী অবামেয়াংয়ের আর্সেনালের সঙ্গে চুক্তি ২০২১ সালের জুন পর্যন্ত। তবে এখন তাকে কিনতে হলে ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী খরচ করতে হবে ৭০ মিলিয়ন ইউরো।

/কেআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম