তবু ফিলিস্তিনের জন্য সহজ ছিল না ফাইনাল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২০, ২১:০১আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২২:১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চ্যাম্পিয়ন ফিলিস্তিন ২৬ মিনিটের মধ্যেই সব উত্তেজনা শেষ। বুরুন্ডির বিপক্ষে তিন গোলে এগিয়ে যাওয়া ফিলিস্তিন সম্ভবত তখনই শুরু করে দিয়েছিল শিরোপা উৎসব। তবু ফাইনাল শেষে চ্যাম্পিয়নদের কোচ বললেন ম্যাচটি সহজ ছিল না!

বঙ্গবন্ধু গোল্ডকাপে টানা দ্বিতীয় শিরোপা জিতে ফিলিস্তিনের কোচ দাবোর মাকরাম বলেছেন, ‘ম্যাচটি কঠিন ছিল। বুরুন্ডি আক্রমণাত্মক ফুটবল খেলেছে, ওদের ভালো স্ট্রাইকারও ছিল। ওদের দলটা বেশ শক্তিশালী। আবার ট্রফি জিততে পেরে আমরা খুব খুশি।’

তিনি আরও বলেছেন, ‘তিন গোল করার পর আমরা দেখেশুনে খেলার চেষ্টা করেছি। ট্যাকটিক্সে কিছু পরিবর্তন এনে রক্ষণ জমাট রেখেছি। আমাদের লক্ষ্য ছিল কিছুতেই গোল খাওয়া যাবে না। তবু এক গোল খেয়েছি।’

প্রথম কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে উঠলেও শিরোপা ধরা দেয়নি। বুরুন্ডির ম্যানেজার কন্সট্যানটিন মুটিমা ভীষণ হতাশ, ‘ওদের দ্বিতীয় গোল অফসাইড ছিল মনে হয়। আসলে তিন গোলে পিছিয়ে পড়লে ম্যাচে ফেরা খুব কঠিন। আমরা অবশ্য কম চেষ্টা করিনি। আক্রমণাত্মক খেলে একটি গোল করেছি। কিন্তু শেষ রক্ষা হয়নি, একবারের বেশি ওদের ডিফেন্স ভেদ করতে পারিনি।’

চ্যাম্পিয়ন ফিলিস্তিন পেয়েছে ৩০ হাজার ডলার। বুরুন্ডির প্রাপ্তি ২০ হাজার ডলার। ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা বুরুন্ডির এনশিমিরিমানা জসপিন। টুর্নামেন্ট সেরাও হয়েছেন এই ফরোয়ার্ড। ফাইনালের সেরা খেলোয়াড় ফিলিস্তিনের অধিনায়ক সামেহ মারাবা। টুর্নামেন্টের সেরা গোলকিপার একই দলের এনডিজিয়ে অ্যাইম ফালেস। ফেয়ার প্লে ট্রফিও জিতে নিয়েছে ফিলিস্তিন।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী