শিরোপা আর সর্বোচ্চ গোল দুটোই চান সাবিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২০, ২০:০৬আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২১:১৬

সাবিনা খাতুন মেয়েদের ফুটবলে ‘গোল মেশিন’ সাবিনা খাতুন। ঘরোয়া এবং আন্তর্জাতিক ফুটবলে অনেক গোল করেছেন এই স্ট্রাইকার। দীর্ঘ দিন পর মেয়েদের ফুটবল লিগ হতে যাচ্ছে। এবার বসুন্ধরা কিংসের হয়ে খেলবেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা। নতুন দলকে শিরোপা এনে দিতে চান, হতে চান সর্বোচ্চ গোলদাতা।

রবিবার বসুন্ধরা কিংসে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তিনি। এর আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডানের হয়ে খেলা সাবিনা পাচ্ছেন ৫ লাখ টাকা। লিগে এটাই সর্বোচ্চ পারিশ্রমিক।

পরিসংখ্যান ঘেঁটে দেখা গেছে, জাতীয় প্রতিযোগিতা ও ক্লাব ফুটবল মিলিয়ে ৬২ ম্যাচে ২৩১ গোল করেছেন সাবিনা। দেশসেরা স্ট্রাইকার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কত গোল করেছি নিজেই জানি না। মনে করতে পারছি না। বসুন্ধরার হয়ে প্রথম খেলতে যাচ্ছি। নতুন দলের জার্সিতে ট্রফি জিততে চাই, সর্বোচ্চ গোলদাতা হতে চাই। সংখ্যাটা ১০, ১৫ বা ২০ যা-ই হোক।’

যদিও নিজেই মানছেন, কাজটা সহজ হবে না, ‘এবারের লিগে কয়েকটি অচেনা দল  অংশ নিচ্ছে। তাই সর্বোচ্চ গোলদাতার লড়াই কঠিন হবে। অবশ্য গোল করার পাশাপাশি গোল করাতেও ভালোবাসি। দলের জয়ই আমার প্রধান লক্ষ্য।’

সাবিনা আরও বলেছেন, ‘বসুন্ধরায় আমি ছাড়াও অভিজ্ঞ খেলোয়াড় আছে। অধিনায়ক হিসেবে সতীর্থদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী