মধ্যরাতে দুস্থ ও শীতার্তদের পাশে জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২০, ১৩:৫১আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১৩:৫৬

কম্বল বিতরণ করেন জামাল বাংলাদেশের ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, দায়িত্ববোধ থেকে এবার পাশে দাঁড়ালেন দুস্থ ও শীতার্ত মানুষের পাশে।

রাজধানীর উত্তরায় থাকেন জামাল। কিছুদিন ধরেই চিন্তা করছিলেন, এলাকার ভ্রাম্যমাণ গরীব মানুষদের জন্য কিছু একটা করবেন। সেই চিন্তা থেকে মধ্যরাতে ছুটে গেলেন কম্বল হাতে। জামালের হাত থেকে কম্বল পেয়ে দুস্থরাও বেশ খুশি। কেউ কেউ তো তাকে চিনেও ফেলেছেন। অধিনায়কের জনপ্রিয়তাই লক্ষ করা গেছে তাদের আলাপে, ‘দেখ, ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এসেছে। কম্বল দিচ্ছে!’

দুস্থ মানুষের পাশে সবাইকে সাধ্য অনুযায়ী দাঁড়ানোর আহ্বান জানান বাংলাদেশের মিডফিল্ডার, ‘আমাদের দেশে প্রতিদিন অসংখ্য লোক, এমনকি শিশু-কিশোররা শহরের ফুটপাতে রাত পার করে। তীব্র শীতে তাদের আরও কষ্ট। তাদের কথা চিন্তা করে আমার বাসার সামনে কিছু কম্বল বিতরণ করেছি। আর এ কাজটি আমি প্রত্যেক বছরই করে থাকি। আমার পরিবারের অন্য সদস্যরাও করে। কিছু লোকের শীতের কষ্ট যদি কমে, তাহলেই আমি খুশি। যার যার সাধ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের