করোনাভাইরাস আতঙ্কে মুখে মাস্ক, মনে জয়ের আশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৯আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৩

ঢাকায় মাজিয়ার ফুটবলাররা বিশ্বজুড়ে এখন করোনাভাইরাস আতঙ্ক। সবাই যার যার মতো সতর্ক। প্রায় ১৪ ঘণ্টার ভ্রমণ শেষে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব ঢাকায় এসেছে। এএফসি কাপ খেলতে এসে এমনিতেই তারা বেশ সতর্ক। প্রতিপক্ষ আবাহনী লিমিটেডকে তারা সমীহ করছে। তবে তার আগেই দলটির সবাইকে দেখা গেলো শারীরিকভাবে ভীষণই সচেতন। করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে তারা মুখে মাস্ক পরে পা ফেলেছে ঢাকায়!

রাতে হোটেলের লবিতে তাদের পাওয়া গেলো মাস্ক পরা অবস্থায়। কেউই কোনও ঝুঁকি নিতে চাইছেন না। হোটেলের লবিতে কেউ কেউ মাস্ক খুললেও অনেকেই আবার তা পরেই ছিলেন। ক্লাবের মেসিডোনিয়ান কোচ মারিয়ান সেকুলোভস্কি অবশ্য মাস্ক খুলে এক ফাঁকে বাইরেও গেলেন।করোনাভাইরাসের প্রসঙ্গ উঠতেই এই কোচ বললেন, ‘সতর্কতামূলক আমরা সবাই মাস্ক পরেই এসেছি। কোনও ঝুঁকি নিতে চাই না। আমি এতক্ষণ মাস্ক পরেই ছিলাম। ওই তো ব্যাগেই আমারটা আছে। তবে এএফসি কাপে প্রথম ম্যাচে আমরা জিতেই মালেতে ফিরে যেতে চাই।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের