ঢাকায় পা রেখেই আবাহনীকে হুমকি মাজিয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৯

ঢাকার ফার্স হোটেলে মাজিয়ার খেলোয়াড়রা সবার অবয়বে ক্লান্তির ছোঁয়া। প্রায় ১৪ ঘণ্টার ভ্রমণ শেষে রবিবার রাত ৮ টায় ঢাকার ফার্স হোটেলে এসে পৌঁছায় মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। তাদের মেসিডোনিয়ান কোচ মারিয়ান সেকুলোভস্কি এসেই হুমকি দিলেন ঢাকা আবাহনীকে। পূর্ণ তিনটি পয়েন্ট নিতেই তারা এসেছেন এএফসি কাপে খেলতে!

আগামী ৫ ফেব্রুয়ারি আবাহনী লিমিটেডের বিপক্ষে মিশন শুরু হতে যাচ্ছে মাজিয়ার। প্রাথমিক পর্বে আবাহনীর অ্যাওয়ে ম্যাচটি হবে ১২ ফেব্রুয়ারি। এই টাইয়ের জয়ী দল খেলবে ভারতের বেঙ্গালুরু এফসি-ভুটানের পারো এফসির বিজয়ীর সঙ্গে। দুই লেগের প্লে-অফ বিজয়ী দল ‘ই’ গ্রুপে বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের চেন্নাই সিটি ও মালদ্বীপের টিসি স্পোর্টসের সঙ্গে যোগ দেবে।

মাজিয়া এর আগেও ঢাকায় খেলে গেছে। ২০১৭ সালে এএফসি কাপেই আবাহনীর বিপক্ষে হোম-অ্যাওয়ে দুটি ম্যাচেই ২-০ গোলে জিতেছিল তারা। সেই সময়েও কোচ ছিলেন এই সেকুলোভস্কি। তবে তিন বছর আগের আবাহনীর সঙ্গে এবারের আবাহনীকে মেলানো যাবে না।

এই তো গতবছরই এএফসি কাপের জোনাল সেমিফাইনালে খেলেছে আকাশি-হলুদরা। মাজিয়ার কোচ তাই আবাহনীকে সমীহও করছেন, ‘আমরা আবাহনীকে এর আগে দুবারই হারিয়েছি। আমরা জয়ের ধারা অব্যাহত রাখতে চাই। তবে জানি এবার কাজটি সহজ হবে না। এমনিতেই আবাহনী ভালো দল। তারওপর গতবার তারা সেমিফাইনাল পর্বে খেলেছে। উত্তর কোরিয়ার দলের বিপক্ষে জিতেছে একটি ম্যাচ।’

মাজিয়া দলে স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে দুই আফগানিস্তান, একজন সার্বিয়া ও গ্রানাডার খেলোয়াড় এসেছে। এএফসি কাপে আগে পাঁচবার অংশ নিলেও মালদ্বীপের দলটি গ্রুপ পর্ব পেরোতে পারেনি। সেকুলোভস্কি অবশ্য এবার বেশ আশাবাদী, ‘আমরা এবার লিগ চ্যাম্পিয়ন। এএফসি কাপে আমাদের প্রস্তুতিও সেভাবে নেওয়া হয়েছে। দলের স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি ভালো বিদেশি খেলোয়াড়ও আছে। আশা করছি আমরা প্রথম পর্ব উতরাতে পারবো। তারপর প্লে-অফ খেলে যাবো গ্রুপ পর্বে।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের