দূরে গিয়েও আবাহনীকে ভোলেননি সাইগানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৮

মাসিহ সাইগানি এএফসি কাপে গতবছর আবাহনী লিমিটেডের অন্যতম তুরুপের তাস ছিলেন মাসিহ সাইগানি। ডিফেন্ডার হয়েও আক্রমণভাগে উঠে তিন গোল করেছিলেন আফগান ডিফেন্ডার। নেপালের মানাং মার্সিয়াংদি ও ভারতের মিনার্ভা পাঞ্জাবের বিপক্ষে মারিও লেমোসের দল জিতেছিল তার একমাত্র গোলেই। চেন্নাইয়ান এফসির মাঠে ৩-২ গোলে জেতা ম্যাচেও একটি গোল আছে তার। সেই সাইগানি এবার বাংলাদেশেই নেই। না থাকলেও আবাহনীর প্রতি তার ভালোবাসা একটুও কমেনি। দূর থেকেই শুভকামনা জানিয়েছেন সাবেক দলকে।

গত মৌসুমেই গ্রুপ পর্ব পেরোনোর পর সাইগানি ভারতের আইএসএলের দল চেন্নাইয়ান এফসিতে যোগ দেন। তাকে ছাড়াই আবাহনী জোনাল সেমিফাইনালে ঢাকায় উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভকে হারিয়ে দেয়। এবার শুরু থেকে সাইগানির জায়গায় সেন্টার ব্যাক হিসেবে খেলবেন ব্রাজিলের মেলসন আলভেজ।

বাছাই পর্বে আবাহনীর প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। বুধবার তাদের মিশন শুরু হতে যাচ্ছে। মাসিহ সাইগানি বাংলাদেশ ছাড়লেও আবাহনীর কোচ ও খেলোয়াড়দের সঙ্গে তার ঠিকই যোগাযোগ আছে। খেলার আগে সাবেক সতীর্থদের শুভকামনা জানিয়েছেন, ‘এএফসি কাপে আবাহনী ভালো করবে, এমনটাই আশা করছি। দলটি শক্তিশালী। আমি নিশ্চিত তারা আবারও ইতিহাস গড়তে পারবে। এই দলটির জন্য আমার আগাম শুভেচ্ছা থাকলো। আমি মনে করি আবাহনীর শুরুর ম্যাচে জয় সম্ভব।’

আবাহনী যে আবারও ইতিহাস গড়তে পারবে। এটা নিয়ে কোনও সংশয় নেই সাইগানির, ‘গতবার আমরা অনেক সমস্যার মধ্যেও এএফসি কাপে ভালো করেছি। প্রথমবারের মতো নকআউট পর্বে খেলেছি। এবার আমি নেই। তারপরেও যারা এই দলটিতে আছে তারা কম শক্তিশালী নয়। এই দলটির সামর্থ্য আছে ভালো কিছু করার। সবচেয়ে বড় কথা, আবাহনী টিম গেম খেলে থাকে। এটা এবার খেলতে পারলে সাফল্য আসবেই।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের