নাইটক্লাবে নেইমারের জন্মদিনের পার্টি, রুষ্ট পিএসজি

স্পোর্টস ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৭

নিজের জন্মদিনের পার্টিতে যাচ্ছেন নেইমার জন্ম ব্রাজিলে। এর ওপর আবার ফুটবলের শুরুটা হয়েছে সান্তোসে। পেলের সঙ্গে তুলনা না হয়ে পারে! পায়ের শৈলী কিংবা দক্ষতায় পেলেকেই মনে করিয়ে দিতেন নেইমার। কিন্তু পেলে নিজে কিন্তু সমালোচনার তীরে বিদ্ধ করতেন প্রায়ই। নেইমারের ফ্যাশন-সচেতনতা নিয়েই যত রাগ ছিল তার। একবার তো বলেই ছিলেন, ‘চুল ঠিক করতেই তো ওর দিনের বেশিরভাগ সময় চলে যায়!’

শুধু চুলের যত্ন নয়, পোশাকেও সব সময় কেতাদূরস্ত। আর পার্টির কথা যদি বলা যায়, তাহলে নেইমার থাকবেন ওপরের দিকে। বার্সেলোনার দিনগুলোতে টুকটাক ছিল, তবে প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দেওয়ার পর মাত্রাটা আরও বেড়েছে। সেখানে এমনকি কোচের চাওয়ারও ‘মূল্য’ নেই। একদিন আগেই পিএসজি কোচ টমাস টুখেল পার্টি নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন। তাতে থোড়াই কেয়ার নেইমারের। ৫ ফেব্রুয়ারি নিজের ২৮তম জন্মদিনে খেলা থাকায় দুইদিন আগেই পার্টি সেরে নিলেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড!

এসেছিলেন মাউরো ইকার্দি চোট লেগেই আছে। তার সঙ্গে মাঠের ভেতর-বাইরের নানা কর্মকাণ্ডে বিতর্কিত শিরোনামেও আসছেন প্রায়ই। বার্সেলোনায় চলে যাওয়ার জন্য ক্লাব সমর্থকদের চোখের বিষ হয়ে যাওয়ার ব্যাপারও আছে। তবুও নেইমার চলছেন আপন গতিতে। রবিবার প্যারিসের প্যারিয়াস ডু টোকিওর নাইট ক্লাব ইয়ো ইয়োতে সতীর্থ, পরিবার ও বন্ধুদের নিয়ে জন্মদিনের অনুষ্ঠান করেছেন।

তার প্রতিটি জন্মদিনেই আলাদা ‘ড্রেস কোড’ থাকে। এবারেরটি ছিল ‘অল হোয়াইট’। সেটি মেনেই নেইমারের পার্টিতে এসেছিলেন পিএসজি সতীর্থ আনহেল দি মারিয়া, এডিনসন কাভানি ও মাউরো ইকার্দি। কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে একটু ধোঁয়াশা আছে। বিবিসি জানিয়েছে, এমবাপ্পে আসেননি অনুষ্ঠানে। তবে ডেইলি মেইলেরখবর, স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় যোগ দেন ফরাসি ফরোয়ার্ড। শুধু সতীর্থরা নন, নেইমারের পার্টিতে এসেছিলেন লিওঁ উইঙ্গার মেমফিস দিপাইও।

উৎসবমুখর রাত কাটালেও নেইমারের জন্য খারাপ কিছুই হয়তো অপেক্ষা করছে। কেন? আগের দিন মঁপেলিয়েরকে ৫-০ গোলের হারালেও কোচ টুখেলের মুখটা ছিল শুকনো। কারণ দুটি। প্রথমত, এমবাপ্পের আচরণ, অন্যটি নেইমারের পার্টি। দ্বিতীয়ার্ধে এমবাপ্পেকে তুলে নেন পিএসজি কোচ। বিষয়টি একেবারেই ভালো লাগেনি ২১ বছর বয়সী ফরোয়ার্ডের। কোচের সিদ্ধান্ত তার মোটেও পছন্দ হয়নি, সেটি পরিষ্কার দেখাও গেছে।

এডিনসন কাভানিও উপস্থিত ছিলেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জার্মান কোচ বলেছিলেন, ‘এমবাপ্পকে তুলে নেওয়া কিংবা নেইমারের জন্মদিন, মনোযোগ নষ্ট করে দিচ্ছে। এটা বুঝিয়ে দেয় তারা সিরিয়াস নয়। এটা দিয়ে বোঝা যায় তারা পেশাদারির জায়গায় শতভাগ মনোযোগী নয়।’

টুখেলের কথায় পরিষ্কার বার্তা, নেইমারের জন্মদিনের অনুষ্ঠানে তিনি মোটেও খুশি নন। ৫-০ গোলে জেতার পরও মলিন মুখে দলের সেরা দুই খেলোয়াড়ের ওপর ক্ষোভ উগড়ে দেন অবলীলায়। এতে সম্ভবত নেইমারের কিছু যায়-আসে না। অতীতেও এই পিএসজিতে তার পার্টি করা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। কোনও কোনোটিতে শোনা গেছে, মাফ চেয়ে পার পেয়ে গেছেন নেইমার।

মাত্র দুই দিন পর ম্যাচ, তারপরও সতীর্থদের নিয়ে পার্টি করার মূল্য এবার দিতে হয় কি না, সেটাই দেখার।

/কেআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের