লিগের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত শেখ রাসেল

তানজীম আহমেদ
০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২২

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ শুরু হতে যাচ্ছে ১৩ ফেব্রুয়ারি। লিগের ১৩টি দল এখন অনুশীলনে ব্যস্ত। শিরোপার প্রত্যাশা অবশ্য কয়েকটি দলের। তাদের নিয়ে বাংলা ট্রিবিউনের এই ধারাবাহিক আয়োজন। আজ থাকছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে নিয়ে বিশ্লেষণ।

শেখ রাসেল ক্রীড়া চক্র ২০১২-১৩ মৌসুমে রচিত হয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্রের স্বর্ণালী অধ্যায়। সেবার প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ আর স্বাধীনতা কাপের শিরোপা ‘ট্রেবল’ এনে দিয়েছিল তাদের। কিন্তু ট্রফি আর ধরা দেয়নি, ব্যর্থতা সঙ্গী হয়েছে বার বার। গতবার লিগে আশা জাগিয়েও সন্তুষ্ট ছিল তৃতীয় স্থান নিয়ে।

এবার শুরুটা ভালো হয়নি শেখ রাসেলের, মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপে বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার ইয়াসিন খান ও বিশ্বনাথ ঘোষ, মিডফিল্ডার সোহেল রানা এবং ফরোয়ার্ড বিপলু আহমেদ চলে গেছেন। তাদের জায়গায় এসেছেন হেমন্ত, বাবলু ও তকলিছ। পোস্টের সামনে দেশসেরা গোলকিপার আশরাফুল ইসলাম অবশ্য দলের বড় ভরসা। রাফায়েল ওদোয়িনও অনুপ্রেরণা হতে পারেন শেখ রাসেলের জন্য। গতবার ২২ গোল করে লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন নাইজেরিয়ান স্ট্রাইকার। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ক্রিস্টোফার হার্ডও নির্ভরতা এনে দিতে পারেন দলকে।

৪-৩-৩ ফর্মেশনে শেখ রাসেলকে খেলাতে চান কোচ সাইফুল বারী। যদিও শিরোপার কথা জোর গলায় বলতে পারছেন না, ‘আমার দলের ওপরে ভরসা রাখাই যায়। এবারও শিরোপা লড়াইয়ে থাকার চেষ্টা করবো।’

লড়াইয়ের প্রত্যয় অবশ্য কোচের কণ্ঠে, ‘এবারের লিগে কয়েকটি দল শিরোপার দাবিদার। তাদের সঙ্গে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা শেষ পর্যন্ত লড়াই করবো। নতুন যারা এসেছে তারা খারাপ নয়। তাদের নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব।’

ফেডারেশন কাপের ভুল থেকে শিক্ষা নিয়ে লিগে ভালো করতে চান সাইফুল, ‘জিততে হলে গোল করতে হবে। গোল করার প্রধান দায়িত্ব রাফায়েলের। আমরা গোল করে ডিফেন্স ঠিক রাখতে পারলে নিশ্চয়ই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।’

অধিনায়ক আশরাফুল লিগে ভালো করতে আশাবাদী, ‘শিরোপার জন্য প্রত্যেক ম্যাচে ভালো খেলতে হবে। ডিফেন্সে ইয়াসিন-বিশ্বনাথ নেই। বিপলু আর সোহেল রানাও চলে গেছে। তবে যারা এসেছে তারা দায়িত্ব পালন করতে পারলে ভালো করা সম্ভব। আমরা শিরোপার জন্য দল গড়েছি। এই দল নিয়ে এগিয়ে যেতে হবে, মনোবল হারালে চলবে না।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী