মার্চে শুরু ছয় হাজার প্রতিযোগীর বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২০, ২১:২২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৪

মশালযাত্রার উদ্বোধনকরেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল দ্বিতীয় বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আগামী ১ মার্চ থেকে। চলবে ১৮ এপ্রিল পর্য়ন্ত। তার আগে আজ বুধবার এই প্রতিযোগিতার হলো মশাল প্রজ্বালন।

ধানমন্ডির রাসেল স্কয়ার থেকে মশালযাত্রার উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।মশালযাত্রা সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করে সমাপনী দিনে ঢাকায় এসে শেষ হবে। মশালযাত্রা ব্র্যান্ডেড গাড়ি এখন সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করছে।

ক্রীড়াপ্রতিমন্ত্রী প্রতিযোগিতার শুভকামনা জানিয়ে বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনায় উজ্জীবিত হয়ে দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ সমাজকে সোনার মানুষ হয়ে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে উদ্দীপ্ত হতে হবে। আশা করছি এই প্রতিযোগিতা আরও ভালোভাবে হবে।’

প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির সহ-সভাপতি নাহিম রাজ্জাক বলেছেন, “সৎ, আদর্শবান, কর্মক্ষম ও নিষ্ঠাবান তরুণেরাই পারে জাতিকে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছে দিতে। সেই লক্ষ্য অর্জনে তরুণদের প্রস্তুত করে তোলাই ‘বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২০ সাথে আছে পোলার’-এর মশালযাত্রার লক্ষ্য ও উদ্দেশ্য।”

এবারের আয়োজনে ফুটবল, ক্রিকেট, সাঁতার, অ্যাথলেটিকস, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সাইক্লিং, দাবা, কাবাডি ও ব্যাডমিন্টনসহ ১২টি খেলায় বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ হাজার আটশত শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের