সালাহকে অলিম্পিকে খেলতে জোর করবে না মিসর

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪২

মোহামেদ সালাহ বিভিন্ন পত্রিকার রিপোর্টে মিসরের ৫০ জনের প্রাথমিক দলে মোহামেদ সালাহর অন্তর্ভুক্তি গুঞ্জন ছড়াচ্ছে, পরের প্রিমিয়ার লিগ মৌসুমে লিভারপুল পাবে না তাকে। মিসরের অলিম্পিক দলের কোচ নিশ্চিত করলেন, টোকিও অলিম্পিক গেমসে ২৭ বছর বয়সী ফরোয়ার্ডের খেলা নির্ভর করছে তার ও ক্লাবের সিদ্ধান্তের ওপর।

অলিম্পিকে খেলতে সালাহকে বাধ্য করা হবে না পরিষ্কার জানিয়ে দিলেন কোচ শাউকি ঘারিব, ‘টোকিওতে ফারাও দলে সালাহর অংশগ্রহণ করার সিদ্ধান্ত কেবল নেবেন তিনি, তার ক্লাব লিভারপুল ও এর কোচ ইয়ুর্গেন ক্লপ। আমাদের সঙ্গে যেতে সালাহকে বাধ্য করতে পারি না। কারণ ফিফার নীতিমালা অনুযায়ী তাকে যে খেলতেই হবে এমন কিছু নেই।’

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয়ী লিভারপুলের হয়ে খেলেছেন সালাহ। প্রিমিয়ার লিগেও শিরোপা জয়ের পথে তারা, যেখানে ১৪ গোল করে সবার ওপরে মিসরীয় ফরোয়ার্ড। আগামী ২২ জুলাই থেকে ৮ আগস্টের টুর্নামেন্টে তাকে পাওয়াটা হবে মিসরের জন্য দারুণ ব্যাপার। সালাহ খেলবেন নাকি খেলবেন না সেটা জানা যাবে জুনের মধ্যেই ১৮ জনের চূড়ান্ত দল ঘোষণার পর।

অলিম্পিক ফুটবল হয় অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে, কিন্তু প্রত্যেক দলে আরও বেশি বয়সী তিন জন খেলোয়াড়কে নেওয়া যায়। ফিফার নীতি অনুযাযী গেমসের জন্য বেশি বয়সী খেলোয়াড়দের ছাড়তে বাধ্য নয় ক্লাব।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের