অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত শিখর ধাওয়ান

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৫, ০১:৪৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ০২:২৬

Shikhar dhawan অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ ও শেষ টেস্টে করা তার অফ স্পিন ডেলিভারি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আইসিসি।
বিবৃতিতে এ ব্যাপারে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৩ ওভার বল করেছিলেন ধাওয়ান। যেখানে তার অফ স্পিন নিয়ে ইতোমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে
এর ফলে নিয়ম অনুযায়ী আগামী ১৪ দিনের মধ্যে আইসিসি নির্ধারিত পরীক্ষাগারে বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা দিতে হবে ধাওয়ানকে। ফল বের হওয়ার আগ পর্যন্ত বোলিং করতে পারবেন তিনি।
তবে এ নিয়ে শঙ্কিত নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কারণ খণ্ডকালীন স্পিনার হিসেব খুব কমই তাকে ব্যবহার করে থাকে ভারত। ১৯ টেস্ট ক্যারিয়ারে মাত্র ৯ ওভারই বোলিং করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি