ম্যানসিটিতে শেষ প্রহর গুনছেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:০১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:০২

ম্যানচেস্টার সিটিতে এ মৌসুমই হয়তো শেষ গার্দিওলার কিছুদিন আগে পেপ গার্দিওলা বলেছিলেন, এবার চ্যাম্পিয়নস লিগ জিততে না পারলে বরখাস্ত হতে পারেন। ম্যানচেস্টার সিটি কোচের আশঙ্কা অমূলক নয় হয়তো। ম্যানসিটিকে দুবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা এনে দিলেও ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার ট্রফিটি এনে দিতে পারেননি। এবার ব্যর্থ হলে ভবিষ্যতে সুযোগটা আর পাবেন কিনা সন্দেহ।

আয়ের চেয়ে বেশি ব্যয়ের অপরাধে আগামী দুই মৌসুম (২০২০-২১ ও ২০২১-২২) চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে না ম্যানসিটি। ইংলিশ চ্যাম্পিয়নরা উয়েফার এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করবে। আপিলের সিদ্ধান্ত পক্ষে এলেও গার্দিওলা আর সুযোগ পাবেন কিনা বলা মুশকিল। এ মৌসুমের শেষে ম্যানসিটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে। আপাতত যা পরিস্থিতি, তাতে চুক্তি নবায়নের সম্ভাবনা কমই বলা যায়।

লিভারপুলের চেয়ে ২২ পয়েন্ট পিছিয়ে ইংলিশ লিগে দুইয়ে আছে ম্যানসিটি। স্বয়ং গার্দিওলা বলেছেন, তার দলের শিরোপা ধরে রাখার আশা শেষ। চ্যাম্পিয়নস লিগ তাই চুক্তি নবায়নের বড় ভরসা। কিন্তু সেখানে অপেক্ষায় রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোতে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ম্যানসিটির প্রতিপক্ষ। ২৬ ফেব্রুয়ারি রিয়ালের সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগ। ১৭ মার্চ ফিরতি লেগ হবে ম্যানসিটির ইতিহাদ স্টেডিয়ামে।

চ্যাম্পিয়নস লিগে ফাইনাল দূরের কথা, সেমিফাইনালেও খেলতে পারেনি ম্যানসিটি। এমনকি বার্সেলোনাকে সোনালী সাফল্যে রাঙানো গার্দিওলাও ইংলিশ ক্লাবে ব্যর্থ। ২০১৬-১৭ মৌসুমে তার অধীনে প্রথম চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির দৌড় থেমে যায় শেষ ষোলোর লড়াইয়ে। ঘরের মাঠে প্রথম লেগ ৫-৩ গোলে জিতে বেশ নির্ভার ছিল গার্দিওলার দল। কিন্তু মোনাকোর মাঠে ফিরতি লেগ ৩-১ গোলে হেরে বিদায় নেয় টুর্নামেন্ট থেকে। দুই লেগ মিলে ফল ৬-৬ হলেও প্রতিপক্ষের মাঠে বেশি গোল করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় মোনাকো।

পরের মৌসুমে কোয়ার্টার ফাইনালে দেখা লিভারপুলের সঙ্গে। শেষ আটের লড়াইয়ে ‘অলরেড’-এর কাছে পাত্তাই পায়নি সিটি। লিভারপুলের মাঠ থেকে ৩-০ গোলে হেরে আসার পর ঘরের মাঠে হেরে যায় ২-১ গোলে।

গতবারও কোয়ার্টার ফাইনালে কপাল পুড়েছে ‘অ্যাওয়ে’ গোলের নিয়মে। টটেনহামের মাঠে প্রথম লেগ ১-০ গোলে হারলেও আশা ছাড়েননি গার্দিওলা। কিন্তু ইতিহাদে ফিরতি লেগ ৪-৩ গোলে জিতলেও বাদ পড়ে যায় ম্যানসিটি, মোনাকোর মতো সিটি ভক্তদের ‍হৃদয় ভেঙে সেমিফাইনাল নিশ্চিত করে টটেনহাম।

এবারও আশায় বুক বেঁধেছে ম্যানসিটির সমর্থকেরা। ইংলিশ লিগের আশা শেষ, কিন্তু চ্যাম্পিয়নস লিগ তো আছে! তবে এবারও ব্যর্থ হলে গার্দিওলাকে হয়তো ইউরোপ চ্যাম্পিয়ন না হয়েই বিদায় নিতে হবে ইতিহাদ থেকে। গত মৌসুমে সিটিকে ঘরোয়া ফুটবলের ‘ট্রেবল’ (প্রিমিয়ার লিগ, এফএ কাপ আর লিগ কাপের শিরোপা) এনে দিলেও একটা আক্ষেপ নিয়েই বিদায় নিতে হবে ক্লাব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচকে।  

/এএআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের