তিনি আগেই বলেছিলেন দাঁড়াবেন, কারণ কিছু কাজ বাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৬

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ২০১৬ বাফুফে নির্বাচনে তারা একসঙ্গে ছিলেন। কিন্তু নির্বাচনের পরেই চিত্র পাল্টে যায়। কাজী সালাউদ্দিনের কাছ থেকে একটু একটু করে দূরে সরে যান তরফদার মো: রুহুল আমিন। নিজেই ২০২০ এর এপ্রিলে অনুষ্ঠেয় নির্বাচনে সভাপতি পদে দাঁড়ানোর ঘোষণা দেন। কিন্তু সোমবার আবার নিজেই এই পদ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। কাদা ছোড়াছুড়িতে তিনি বিশ্বাসী নন বলে সভাপতি পদে নির্বাচন করতে চাইছেন না। যদিও বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন মনে করেন না বিষয়টি এমন।

সোমবার বাফুফে ভবনে সরাসরি তিনি বলেছেন, ‘আমাকে উনি হয়তো ভুল বুঝেছেন। নির্বাচনের ব্যাপারে তিনি আমার সঙ্গেও কথা বলেছিলেন। তখন বলেছিলাম আমি দাঁড়াবো। কারণ আমার আরও কিছু কাজ বাকি আছে। দ্বিতীয়ত উনি (তরফদার) বলেছেন ফুটবলের ভালোর জন্য উনি দাঁড়াবেন না। রাইট। কাদা ছোড়াছুড়ির ব্যাপারটা আমি জানি না। কারণ আমি সর্বশেষ আড়াই-তিন বছর কোনো বিবৃতি দিইনি। সুতরাং এই কথা আমি মানতে পারলাম না।’

তরফদার রুহুল আমিনকে অবশ্য ধন্যবাদও দিয়েছেন সালাউদ্দিন, ‘উনি বলেছেন ফুটবলের স্বার্থেও জন্য উনি দাঁড়াবেন না। রাইট। আমি উনাকে ধন্যবাদ জানাই যে আমার ওপর উনার এই আস্থাটা আছে বলে। সর্বোপরি আমার এটাই বলার আছে, তিনি আমার সঙ্গে কাজ করেছেন। এখনও তাই। উনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই।’

ভবিষ্যতে এক সঙ্গে কাজ করার কোনও সুযোগ আছে কিনা, এই প্রশ্নে সালাউদ্দিনের কথা, ‘এই মুহূর্তে এ সম্পর্কে আমি কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না। ফুটবলে কেউ যদি কাজ করতে চায় করবে। সবাইকে স্বাগত এখানে। আমি সাইফকে এনেছিলাম কাজ করতে, বসুন্ধরাকে এনেছি। সবাইকে নিয়ে কাজ করা আমার উদ্দেশ্য। এটা কোনো ক্লাব না। আমরা জাতির জন্য কাজ করছি।’

এতদিন যে বিভক্তি ছিল ফুটবলে সেটার কি অবসান ঘটলো? চতুর্থ দফা বাফুফের সভাপতি পদপ্রার্থীর উত্তর, ‘যে সব জাতি উন্নতি করেছে তারা এক সঙ্গে কাজ করেছে। ছোটবেলায় শিখেছি পাটখড়িও একসঙ্গে করলে ভাঙা যায় না। সুতরাং কেউ যদি ফেডারেশনকে ভাঙতে চায় সেটা সঠিক না। ফেডারেশন কাউকে গ্রহণ করবে না সেটাও ঠিক না।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী