সেই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৩

বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ বিবৃতি দিয়ে বার্সেলোনা আগের দিনই উড়িয়ে দিয়েছিল অভিযোগ। এবার যার দিকে ‍আঙুল উঠেছে, সেই জোসেপ মারিয়া বার্তোমেউও প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অস্বীকার করলেন। তার দাবি, সাবেক-বর্তমান খেলোয়াড় কিংবা সভাপতি পদে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীর বিরুদ্ধে অপবাদ ছড়াতে কোনও প্রতিষ্ঠানকে নিয়োগ দেননি তারা। যাদের নাম এসেছে, সেই আইথ্রির সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণাও দিয়েছেন বার্সা প্রধান।

বার্সেলোনা প্রধানের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের ভাবমূর্তি উজ্জ্বল রাখার সঙ্গে লিওনেল মেসি-জেরার্দ পিকের মতো দলের সেরা খেলোয়াড়দের নামে ‘অপ্রচার’ চালিয়েছেন। কাতালান রেডিও কাদেনা এসইআর দেয় বোমা ফাটানো খবরটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দুর্নাম ছড়াতে ২০১৭ সাল থেকে বার্তোমেউয়ের পক্ষে কাজ করেছে জনসংযোগ প্রতিষ্ঠান আইথ্রি।

কাতালান রেডিওর খবর, আইথ্রি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে সেই সব মানুষদের নামে বদনাম ছড়াতো, যাদের সঙ্গে বার্তোমেউয়ের সম্পর্ক ভালো নয়। যার মধ্যে রয়েছেন বার্সেলোনার উজ্জ্বল সব মুখ মেসি, পিকে, কার্লেস ‍পুয়োল, জাভি ও পেপ গার্দিওলা। একই সঙ্গে রয়েছেন সভাপতি নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী অগাস্তি বেনেদিত্তো ও ভিক্তর ফন্ত। বার্তোমেউয়ের উদ্দেশ্য ছিল তাদের অপবাদ দিয়ে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করা।

যদিও মঙ্গলবার অভিযোগ অস্বীকার করেছেন বার্তোমেউ। এক অনুষ্ঠানে বার্সা প্রধান বলেছেন, ‘খেলোয়াড়, সাবেক খেলোয়াড়, রাজনীতিবিদ কিংবা সভাপতির লড়াইয়ে থাকা ব্যক্তির নামে খারাপ কথা ছড়ানোর জন্য কোনও প্রতিষ্ঠানকে ভাড়া করেনি বার্সা। এটা পুরোপুরি মিথ্যা। আমরা সবদিক থেকে এটা অস্বীকার করছি।’

যদিও আইথ্রির সঙ্গে একটি অ্যাকাউন্টের সম্পর্ক থাকার বিষয়টি নিশ্চিত করে তাদের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন বার্তোমেউ, ‘নিশ্চিত হওয়া গেছে এই বিষয়ে একটি অ্যাকাউন্টের সঙ্গে তাদের (আইথ্রি) সম্পৃক্ততা রয়েছে। আজ সকালে তাদের সঙ্গে চুক্তি বাতিলের নির্দেশ দিয়েছি আমরা।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের