‘বার্সেলোনা, বেশি চেঁচামেচি করো না’

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪০

হোসেপ মারিয়া বার্তোমেউ ও পেপ গার্দিওলা ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়ম ভঙ্গ করায় ম্যানচেস্টার সিটিকে পরের দুই বছর ইউরোপিয়ান ক্লাব ফুটবলে নিষিদ্ধ করেছে উয়েফা। তাদের এ সিদ্ধান্তের প্রশংসা করেছেন লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। তার সঙ্গে সুর মিলিয়েছেন স্প্যানিশ লিগ জায়ান্ট বার্সেলোনার প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউও। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে, মেসি-জেরার্দ পিকের মতো দলের সেরা খেলোয়াড়দের নামে অপপ্রচার চালাতে একটি প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছেন বার্সা প্রধান। সব মিলিয়ে তার ওপর চটেছেন কাতালান জায়ান্টদের সাবেক কোচ পেপ গার্দিওলা।

উয়েফার শাস্তিতে বার্সা প্রেসিডেন্টের অবস্থানের প্রতিক্রিয়ায় স্প্যানিশ কোচ বলেছেন, এমন সমস্যা ইউরোপের অন্য ক্লাবেরও আছে। বার্তোমেউকে্ উদ্দেশ্য করে গার্দিওলা বলেছেন, ‘আমরা নিষিদ্ধ হওয়ায় তারা (বার্সেলোনা) যদি খুশি হয়, তাহলে আমি বার্সা প্রেসিডেন্টকে বলবো আমাদের আপিল করতে দিন। আমি এখনও বলছি আমরা কী করেছি, সেটার ওপর লোকেদের আস্থা আছে। আমাদের বিশ্বাস আছে আমরা সঠিক কাজ করেছি এবং আমরা আপিল করতে যাচ্ছি।’

বার্সাকে হুমকি দিলেন তাদের সাবেক সফল কোচ, ‘বেশি চেঁচামেচি করো না, বার্সেলোনা। বেশি কথা বলো না। কারণ এরকম অবস্থায় প্রত্যেকেই আছে। আমরা আপিল করছি, আশা করি আবারও চ্যাম্পিয়নস লিগ খেলতে পারবো বার্সেলোনার বিপক্ষে।’

ওয়েস্ট হ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে এ শাস্তি নিয়েই বেশি কথা উঠেছে। এনিয়ে কথা বলতে চাননি গার্দিওলা, ‘এটা আইনি ব্যাপার, এ নিয়ে কথা বলা খুব স্পর্শকাতর। কারণ এসব বিষয়ে ভালো জানি না, আমি তো আর আইনজীবী নই। আমরা এখন যেটা করতে পারি, সেটা হলো খেলায় জেতা।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম