এমবাপ্পেতে মুগ্ধ রোনালদো, পেলেন মেসির স্তুতি

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৪

এমবাপ্পে, রোনালদো ও মেসি কিলিয়ান এমবাপ্পে ফুটবলের বর্তমান ও ভবিষ্যৎ, বললেন সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। তিনিও পেয়েছেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির প্রশংসা।

লিগ ওয়ান ক্লাব মোনাকোয় দারুণ সময় কাটিয়ে ২০১৭ সালের আগস্টে প্যারিস সেন্ত জার্মেইতে যোগ দেন এমবাপ্পে। ক্লাবে আলো ছড়িয়ে জায়গা পান ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও। সেখানেও অনন্য পারফরম্যান্স। পেলের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে দুই গোল ও ফাইনালে গোলের কীর্তি গড়েন ১৯ বছর বয়সে। গত দুই বছরে আরও পরিণত এমবাপ্পে।

২১ বছর বয়সেই ফ্রান্স, মোনাকো ও পিএসজির হয়ে জিতেছেন একটি বিশ্বকাপ, তিনটি লিগ ওয়ান ও আরও তিনটি ঘরোয়া ট্রফি। লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জনও বাতাসে ভাসছে। এত অল্প বয়সে ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ায় মুগ্ধ জুভেন্টাসের সুপারস্টার রোনালদো। মার্কার এক প্রচারণামূলক ভিডিওতে পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী প্রশংসায় ভাসালেন এমবাপ্পেকে, ‘ফুটবলের বর্তমান ও ভবিষ্যৎ এমবাপ্পে। সে চমৎকার একজন খেলোয়াড়, অনেক গতিময়। সে-ই ফুটবলের ভবিষ্যৎ।’

পিএসজিতে দুর্দান্ত পারফরম্যান্স করা এমবাপ্পেকে রোনালদো ও মেসির উত্তরসূরি ভাবা হচ্ছে। গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৩৯ গোল করেছেন, এবার এখন পর্যন্ত ২৪ গোল- লিগে ১৫টি। তবে রোনালদো ও মেসির ছায়া থেকে বের হতে আরও অপেক্ষায় থাকতে হবে ফরাসি ফরোয়ার্ডকে। কারণ দুজনই ৩০ পেরোলেও দারুণ ফর্মে।

৩৫ বছর বয়সে এসেও গোলমেশিন রোনালদো। জুভেন্টাসের জার্সিতে গত ৮ লিগ ম্যাচে করেছেন ১২ গোল। সম্প্রতি ব্রেসসিয়ার বিপক্ষে তাকে বিশ্রামে রাখেন মাউরিসিও সারি। আগামী রবিবার স্পালের বিপক্ষে সিরি ‘আ’র ম্যাচে নামবেন টানা ১২তম গোলের মিশনে। এমন ফর্মে থাকায় দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মেসির কাছে প্রশংসা পেয়েছেন ইউরোপ জয়ী রোনালদো।

রোনালদোর সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে জানতে চাইলে মেসি মুন্দো দেপোর্তিভোকে বলেছেন, ‘সে গোল করেই যাচ্ছে, এটা তো স্বাভাবিক বিষয়। সে গোলশিকারী স্ট্রাইকার। গোল করতে ভালোবাসে সে। যেদিনই খেলুক, গোল করবে। ফরোয়ার্ড হিসেবে তার অনেক গুণ।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী