মেয়েদের ফুটবলে একই দিনে তিন হ্যাটট্রিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৯

জামালপুর কাচারিপাড়া দলের গোল উদযাপন মেয়েদের ফুটবল লিগের দ্বিতীয় দিনে দুটি ম্যাচই একপেশে হয়েছে। হ্যাটট্রিক হয়েছে তিনটি। নাসরিন স্পোর্টস অ্যাকাডেমির গোল বন্যায় ভেসে গেছে স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসি। ১২-০ গোলে জিতেছে নাসরিন স্পোর্টস। এছাড়া জামালপুর কাচারিপাড়া একাদশ ৬-১ গোলে হারিয়েছে কুমিল্লা ইউনাইটেডকে।

ঢাকার কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আকলিমা খাতুন ও স্বপ্নার হ্যাটট্রিকে নাসরিন অ্যাকাডেমি সহজেই জিতেছে। আকলিমা একাই করেন চার গোল, আর স্বপ্নার কাছ থেকে এসেছে তিনটি। এছাড়া উন্নতি খাতুন ও নওশুন দুটি এবং সোহাগী করেছেন একটি গোল।

একই মাঠে আরেক ম্যাচে জান্নাতুল ইসলাম রুমি করেছেন হ্যাটট্রিক। তাতে জামালপুরের দলটি দুর্দান্ত জয় পেয়েছে। বড় জয়ে কুরিশিয়া জান্নাত দুটি ও তানিয়া একটি গোল করেন। কুমিল্লার আশামনি একটি গোল শোধ দেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের