উয়েফার শাস্তির বিরুদ্ধে সিটির লড়াই

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৭আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৮

উয়েফার শাস্তির বিরুদ্ধে সিটির লড়াই পরের দুটি চ্যাম্পিয়নস লিগে নিষিদ্ধ হওয়ার বিরুদ্ধে আইনি লড়াই শুরু হয়ে গেছে ম্যানচেস্টার সিটির। উয়েফার এ শাস্তির বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের (সিএএস) কাছে আনুষ্ঠানিকভাবে আপিল করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।

২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ম্যানসিটি আর্থিক প্রতিবেদনে ভুল তথ্য দেওয়ায় গত ১৪ ফেব্রুয়ারি এ শাস্তি দেয় উয়েফা। স্পনসরশিপ থেকে আয় বাড়িয়ে বলায় এবং তদন্তে অসহযোগিতার অভিযোগ এনে ২০২০-২১ ও ২০২১-২২ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ থেকে নিষিদ্ধ করেছে তারা এবং ৩ কোটি ইউরো জরিমানাও করা হয়েছে ক্লাবটিকে।

এ সিদ্ধান্তে হতাশ হলেও বিস্মিত নয় ম্যানসিটি। এর বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেয় তারা। অবশেষে আনুষ্ঠানিকভাবে সর্বোচ্চ ক্রীড়া আদালতে গেলো ক্লাবটি। ‘এ ব্যাপারে চূড়ান্ত ফলাফল কবে আসবে সেটার আভাস এখনই দেওয়া যাচ্ছে না’- বলেছে সিএএস।

ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা দৃঢ়কণ্ঠে বলেছেন, ম্যানসিটি নির্দোষ। তার বিশ্বাস কোনও আর্থিক অনিয়ম হয়নি, ‘অনেকদিন ধরে আমাদের নিয়ে সন্দেহ ছিল। আপিলের অধিকার আমাদের আছে এবং আমি আমার ক্লাবের লোকজনের ওপর আস্থা রাখছি। চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করলে আমরা আশাবাদী যে পরের মৌসুমে খেলতে পারবো। যদি সেটা না হয়, আমাদের মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। দেখা যাক সিএএস কী সিদ্ধান্ত দেয়।’

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের