বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবলে চ্যাম্পিয়ন বরিশাল ও খুলনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৫আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৫

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়ন দল খুলনা আজ রঙিন হয়ে উঠেছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। ব্যানার, বিলবোর্ড দিয়ে স্টেডিয়াম সাজানো হয়েছিল। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি তো ছিলিই। আর ছিল পুরো বঙ্গবন্ধু পরিবারের ছবি। মাঠে উড়ছিল তখন বর্ণিল পতাকা।

এক উৎসবমুখর পরিবেশেই হয়ে গেলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ-১৭ ফুটবলের ফাইনাল। যেখানে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল বিভাগ, মেয়েদের বিভাগে খুলনা।

দিনের প্রথম ফাইনালে বালকদের বিভাগে চট্টগ্রামকে ২-১ গোলে হারায় বরিশাল বিভাগ। বরিশালের হয়ে গোল করেছেন রাশেদুল ইসলাম ও গোলাম রাব্বি। চট্টগ্রামের গোলটি তৌহিদুল ইসলামের।

উপভোগ্য ফাইনালের প্রথমার্ধে অবশ্য কোনও দলই গোল করতে পারেনি। ম্যাচের ৪৮ মিনিটে তৌহিদুলের গোলে চট্টগ্রাম এগিয়ে যায়। ৬৬ মিনিটে পেনাল্টি থেকে বরিশালের রাশেদুল সমতা আনেন। অতিরিক্ত সময়ের ১১ মিনিটে গোলাম রাব্বি গোল করে শিরোপা জেতান দলকে।

মেয়েদের ফাইনালটি ছিল আরও প্রতিদ্বন্দ্বিতামুখর। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে খুলনা ৪-৩ গোলে হারায় ঢাকাকে।

ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি থেকে ঢাকাকে এগিয়ে নেন রওশন জাহান। ১৭ মিনিটে খুলনাকে সমতায় ফেরান কুরশিয়া জান্নাত। ৪৫ মিনিটে উন্নতি খাতুন খুলনাকে ২-১ গোলে এগিয়ে নেন। ১০ মিনিট পর সাদিয়ার গোলে ঢাকা সমতায় ফেরে।

অতিরিক্ত সময়ে কোনও দলই গোল করতে পারেনি। টাইব্রেকারে প্রতিপক্ষের শেষ শট রুখে দিয়ে খুলনার গোলকিপার স্বর্ণা রানী মন্ডল দলকে ট্রফি এনে দেন। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়ন বরিশাল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয়ী দল দুই লাখ টাকা ও ১০ ভরি ওজনের সোনার ট্রফি পেয়েছে। রানার্সআপ দল এক লাখ টাকা পুরস্কার পেয়েছে। এছাড়া বিভিন্ন বিভাগেও দেওয়া হয়েছে পুরস্কার।

গতবছরের ১ সেপ্টেম্বর টাঙ্গাইল থেকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের যাত্রা শুরু হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপে উপজেলা পর্যায়ে ৪৮২৮টি, জেলা পর্যায়ে ৫৮১টি, বিভাগীয় পর্যায়ে ৬৮টি ও জাতীয় পর্যায়ে ৮টি দলের হয়ে মোট ৯৮৭৩০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। বঙ্গমাতা গোল্ডকাপে জেলা পর্যায়ে ৫৮১টি, বিভাগীয় পর্যায়ে ৬৮টি, জাতীয় পর্যায়ে ৮টি দলের হয়ে খেলেছেন মোট ১১৮২৬ জন খেলোয়াড়।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী