ভুয়া পাসপোর্টে প্যারাগুয়েতে ঢুকে আটক রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০২০, ১৩:০৮আপডেট : ০৫ মার্চ ২০২০, ১৩:০৯

রোনালদিনহোর পাসপোর্ট দেখছেন কর্মকর্তারা বুধবার সকালে প্যারাগুয়েতে গিয়েছিলেন রোনালদিনহো। ক্যাসিনো মালিক নেলসন বেলোত্তির নিমন্ত্রণ ছিল। কথা ছিল শিশুদের একটি চ্যারিটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং নিজের নতুন বইয়ের প্রচারণা চালাবেন। কিন্তু কিছুই হলো না। রাজধানী আসুনসিওন থেকে ১৫ কিলোমিটার দূরের রিসোর্ট ইয়ট অ্যান্ড গলফ ক্লাবের প্রেসিডেন্সিয়াল স্যুটে অভিযান চালিয়ে তাকে আটক করেছে প্যারাগুয়ের পুলিশ। ভুয়া পাসপোর্ট ও জাল কাগজপত্র দেখিয়ে দেশটিতে ঢুকেছিলেন ব্রাজিলিয়ান ফুটবল গ্রেট।

তার সঙ্গে বড় ভাই রবার্তো অ্যাসিসকেও আটক করা হয়েছে একই কারণে। প্যারাগুয়ের স্বরাষ্ট্রমন্ত্রী ইউক্লিডস আকেভেদো স্থানীয় এক রেডিও স্টেশনকে এ খবর নিশ্চিত করেছেন, ‘রোনালদিনহোর পাসপোর্টটি ভুয়া। এটা অপরাধ এবং এ কারণে তাকে আটকের নির্দেশ দেওয়া হয়েছে। তার জনপ্রিয়তাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আইনকেও শ্রদ্ধা করতে হবে, আপনি কে সেটা ব্যাপার নয়।’

অবশ্য দুই ভাইকে গ্রেফতার দেখানো হয়নি এখনই। আকেভেদো বলেছেন, ‘তাদের (রোনালদিনহো ও তার ভাই) গ্রেফতার করা হয়নি। এখনও তারা বিচারিক তদন্তের মধ্যে আছে এবং তাদের স্বাক্ষ্য নেওয়া হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে গ্রেফতার করা হবে কি হবে না।’

রোনালদিনহোর ভুয়া পাসপোর্ট তদন্তে পুরোপুরি সহযোগিতা করছেন ৪৯ বছরের রবার্তো ও ৩৯ বছর বয়সী রোনালদিনহো। আকেভেদো জানান, আরও একজনকে আটক করা হয়েছে দুই ভাইয়ের সঙ্গে। রোনালদিনহোর দাবি, ওই স্থানীয় দালালই তাদের ফাঁদে ফেলেছে।

লা নাসিওন’র রিপোর্ট, রাতে হোটেলে অভিযান চালিয়ে রোনালদিনহো ও রবার্তোর যে পাসপোর্ট পাওয়া গেছে তাতে তাদের নাম, জন্মস্থান ও জন্মতারিখ ঠিক থাকলেও নাগরিকত্ব প্যারাগুয়ের। দুই ভাইকেই হোটেল স্যুটে আটক রাখা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানাবে প্যারাগুয়ান কর্তৃপক্ষ।

পরিবেশ নষ্ট করার অভিযোগে রোনালদিনহো ও তার ভাইয়ের বিরুদ্ধে আদালতে একটি মামলা চলছি ২০১৫ সাল থেকে। ওই রায়ে ২০১৮ সালের নভেম্বরে তাদের প্রায় ৯০ লাখ ডলার জরিমানা করা হয়। সেটা পরিশোধ না করায় দেশত্যাগে নিষেধাজ্ঞার পাশাপাশি পাসপোর্টও জব্দ করা হয় দুজনের।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের