ফ্রান্সের জাতীয় দল থেকে বহিষ্কার বেনজেমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৫, ২২:০৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৩:৪১

2655 ফ্রান্সের জাতীয় দল থেকে বহিষ্কার করা হলো দলটির আক্রমণভাগের অন্যতম ভরসা করিম বেনজেমাকে। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লে গ্রাঁত এক সংবাদ সম্মেলনে বলেন, ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন ও ইথিকস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বেনজেমাকে জাতীয় দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনিও আরও বলেন, বেনজেমার সেক্স টেপ কেলেংকারি নিয়ে বিচার বিভাগ এখনও কোনও সিদ্ধান্ত না নিলেও বিভিন্ন গণমাধ্যমে যা প্রকাশ হয়েছে তার ভিত্তিতেই তাকে বহিষ্কার করা হলো।
ফলে আগামী বছর ঘরের মাঠে ইউরো কাপে এই রিয়াল মাদ্রিদে খেলা তারকা স্ট্রাইকারকে পাচ্ছে না ফ্রান্স।
রিয়াল মাদ্রিদের এ ফরাসি স্ট্রাইকার জাতীয় দলের সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনার একটি সেক্স টেপ নিয়ে বিতর্কে জড়ান। ভালবুয়েনার একটি সেক্স টেপ ব্ল্যাকমেইলারদের হাতে চলে যায়। তারা ফোন করে ভালুবয়েনার কাছে অর্থ দাবি করে। তা না হলে তারা সে টেপ ফাঁস করে দেয়ার হুমকি দেয়।
ওই সেক্স টেপ ফাঁস হওয়ার ব্যাপারে জাতীয় দলের সতীর্থ করিম বেনজেমার দিকে অভিযোগের আঙ্গুল তোলেন তিনি। এতে বেনজেমার বিপক্ষে ফৌজদারি মামলায় তদন্ত চলছে। কিন্তু বেনজেমা তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন। রবং সতীর্থ ভালবুয়েনাকে সাহায্য করতে চেয়েছিলেন বলে তিনি জানান। কাউকে ব্ল্যাকমেইল করেননি বলে দাবি করেন তিনি।
কিন্তু ফরাসি ফুটবল ফেডারেশন আপাতত দলের বাইরে রাখতে চায় বেনজেমাকে। তদন্ত শেষ হওয়ার পর নির্দোষ প্রমাণিত হলেই কেবল তাকে দলে ডাকবেন তারা।
আগামী বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আয়োজক ফ্রান্স। করিম বেনজেমাকে সামনে রেখেই দল সাজানোর পরিকল্পনা করেছিলেন দলের কোচ দিদিয়ের দেশম। কিন্তু স্বাগতিকরা তাদের তারকা স্ট্রাইকারকে ইউরোপ-সেরা এ আসরে পাচ্ছে না। ২০০৭ সালে ফ্রান্সের হয়ে অভিষেকের পর এ পর্যন্ত দেশের হয়ে ৮১ ম্যাচে ২৭ গোল করেছেন ২৭ বছর বয়সী বেনজেমা

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান