বসুন্ধরায় খেলতে উন্মুখ মেসির সাবেক সতীর্থ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২০, ২০:০৫আপডেট : ০৯ মার্চ ২০২০, ২০:০৭

হার্নান বার্কোস প্রিমিয়ার ফুটবল লিগে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস মাঠে খেলছে। আর ভিআইপি গ্যালারিতে বসে তার দলের খেলা দেখছেন হার্নান বার্কোস। লিগে প্রথম পর্বের জন্য নিবন্ধন না থাকায় খেলতে পারছেন না ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার। তবে লিগে প্রথম পর্বে খেলতে না পারলেও আসছে এএফসি কাপে অভিষেক হতে যাচ্ছে বার্কোসের। বসুন্ধরার হয়ে খেলার জন্য উদগ্রীব লিওনেল মেসির এক সময়ের সতীর্থ।

দলের সঙ্গে অনুশীলন করে যাচ্ছেন। এএফসি কাপের জন্য তার নাম নিবন্ধনও হয়েছে। আগামী ১১ মার্চ মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে প্রথম ম্যাচ বসুন্ধরার। এএফসি কাপে বার্কোস লক্ষ্যও নির্ধারণ করেছেন, ‘আমি গোল করতে চাই। দলকে জেতানোই লক্ষ্য। নিয়মিত অনুশীলন করছি। ভালো খেলতে চাই।’

২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টিনা দলে ডাক পান স্ট্রাইকার বার্কোস। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে। আর্জেন্টিনার জার্সিতে চারটি ম্যাচ খেললেও  গোল করতে পারেননি। তবে তার ক্লাব ক্যারিয়ার সমৃদ্ধ, খেলেছেন ১০ দেশের ১৫টি ক্লাবে। ব্রাজিলের পালমেইরাস, গ্রেমিও ও ক্রুজেইরোর হয়ে খেলেছেন। ঢাকায় আসার আগে ছিলেন কলম্বিয়ার আতলেতিকো নাসিওনালে, যেখানে ১৪ ম্যাচে করেছেন ৬ গোল।

বার্কোসকে নিয়ে উচ্ছ্বসিত বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন,‘বার্কোস বিশ্বমানের খেলোয়াড়। সে অনুশীলন করে যাচ্ছে। সেখানে তার স্কিল দেখাচ্ছে। এর অর্থ এএফসি কাপের জন্য সে প্রস্তুত।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী