নাপোলি ম্যাচে কোনও দর্শক পাবে না বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২০, ২১:৫৩আপডেট : ১০ মার্চ ২০২০, ২১:৫৩

নাপোলি ম্যাচে কোনও দর্শক পাবে না বার্সেলোনা করোনাভাইরাসের প্রভাবে ইতালিতে সব ধরনের খেলা আপাতত বন্ধ করেছে দেশটির সরকার। কভিড-১৯ আতঙ্ক বিরাজ করছে স্পেনেও। না, খেলা বন্ধ হয়নি। চ্যাম্পিয়নস লিগে নাপোলির সঙ্গে বার্সেলোনার শেষ ষোলোর দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে থাকবে না কোনও দর্শক। আজ মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাব।
স্পেনে করোনাভাইরাসের মহামারী ঠেকাতে ১৮ মার্চের ম্যাচে কোনও দলের দর্শক-সমর্থককে ‍ঢুকতে দেওয়া হবে না ন্যু ক্যাম্পে। আজ স্প্যানিশ স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি কাতালান জনস্বাস্থ্য অধিদফতরের সঙ্গে জরুরি সভা করেন বার্সেলোনার কর্মকর্তারা। সর্বসম্মতিক্রমে ম্যাচটি রুদ্ধদ্বার স্টেডিয়ামে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

গত মাসে সান পাওলো স্টেডিয়ামে প্রথম লেগে কিকে সেতিয়েনের ফুটবলাররা ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে। কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে এবার স্বাগতিক সমর্থকদের সমর্থনের সুবিধা পাবে না কাতালানরা।

এর আগে গুঞ্জন ওঠে, নাপোলি ফিরতি লেগ স্থগিতের দাবি জানিয়েছিল। কিন্তু ক্লাবটি দৃঢ়তার সঙ্গে জানালো, সামাজিক মিডিয়ায় পোস্ট করা খবরটি ভুয়া। নাপোলি এক বিবৃতি দেয়, ‘বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি স্থগিত করার দাবি জানিয়েছে ক্লাব- এমন রিপোর্ট প্রত্যাখ্যান করে নাপোলি। এটা ভুয়া খবর। ইতালিয়ান সরকার ও উয়েফার সিদ্ধান্তকে আমরা সমর্থন দেই।’

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় গতকাল সোমবার ইতালি অবরুদ্ধ ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে জানান, সব ধরনের খেলাও বন্ধ থাকবে দেশটিতে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী