বার্কোসের সঙ্গে এশিয়ায় অভিষেক রাঙাতে চায় বসুন্ধরা

তানজীম আহমেদ
১০ মার্চ ২০২০, ২১:০৩আপডেট : ১০ মার্চ ২০২০, ২১:০৩

বসুন্ধরা কিংসের অনুশীলন এশিয়ান ফুটবলে অভিষেক হচ্ছে বসুন্ধরা কিংসের। এএফসি কাপে প্রথমবার নামতে যাওয়া বাংলাদেশ চ্যাম্পিয়নরা উপলক্ষটা জয়ে রাঙানোর স্বপ্নে বিভোর। উপলক্ষ আছে আরেকটি, মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে ম্যাচ দিয়েই প্রথমবার বসুন্ধরার জার্সিতে দেখা যাবে আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান বার্কোসকে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আগামীকাল (বুধবার) বিকেল সাড়ে ৩টায়।

এএফসি কাপকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখছে বসুন্ধরা। এমনিতেই তারা বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালিয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ড্রেসিংরুমের সামনে আলাদা করে দৃষ্টিনন্দন কাঠের টানেলও করে দেওয়া হয়েছে। ইউরোপীয় ফুটবলে যেভাবে খেলোয়াড়রা মাঠে যান, তেমনটি এবার দেখা যাবে এই স্টেডিয়ামে। নতুন ঢংয়ে মাঠে নেমে এশিয়ায় নিজেদের অভিষেকটা স্মরণীয় করে রাখার লক্ষ্য বসুন্ধরার।

এএফসি কাপে গতবার আবাহনী জোনাল সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল। বাংলাদেশের প্রথম দল হিসেবে আকাশি-হলুদরা খেলেছে নকআউট পর্বে। এবার তারা গ্রুপ পর্বেই উঠতে পারেনি। বসুন্ধরা একমাত্র ক্লাব হিসেবে দেশকে প্রতিনিধিত্ব করছে। ‘ই’ গ্রুপে তাদের প্রতিপক্ষ মালদ্বীপের দুই ক্লাব টিসি স্পোর্টস ও মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের সঙ্গে ভারতের চেন্নাই সিটি এফসি। গ্রুপসেরা দল যাবে নকআউট পর্বে।

বসুন্ধরা অভিষেক ম্যাচ জিতে এগিয়ে যেতে চাইছে। লক্ষ্য নকআউট পর্ব। কিন্তু সর্বশেষ প্রিমিয়ার লিগ ম্যাচে তাদের অভিজ্ঞতা সুখকর নয়। কুমিল্লাতে মোহামেডানের কাছে হারতে হয়েছে। এছাড়া প্রত্যেক ম্যাচে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থেকেও কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না তারা।

যদিও দলটির স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন অতীত নিয়ে পড়ে থাকতে রাজি নন। সবকিছু ভুলে এএফসি কাপ জয়ে দিয়ে শুরু করতে উন্মুখ তিনি, ‘আমরা জয়ের জন্য মাঠে নামব। জয় ছাড়া অন্য কিছু ভাবছি না। শুরুটা জয় দিয়ে করতে পারলে আমাদের জন্য ভালো হবে। পরের ম্যাচ তখন মালেতে খেলতে সুবিধাই হবে।’

অবশ্য প্রতিপক্ষকে সমীহ করছেন তিনি, ‘গ্রুপে সব দলই যার যার দেশের লিগ চ্যাম্পিয়ন। আমি মনে করি না আমাদের কোনও বাড়তি সুবিধা আছে। টিসি ভালো দল। তারা প্রাক-মৌসুম করেছে কাতারে। আলী আশফাকের মতো খেলোয়াড় আছে। সে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা। আমরা এএফসি কাপে নতুন খেলছি। এখানে নিজেদের সেরাটা খেলতে চাই।’

বসুন্ধরা তাকিয়ে আছে বার্কোসের দিকে। আজ বিকেলে মাহবুবুর রহমান সুফিল, দানিয়েল কলিনদ্রেস ও তৌহিদুল আলম সবুজের সঙ্গে শুটিং অনুশীলন করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। প্রায় প্রতিটি বলই জড়িয়েছেন জালে। বার্কোস নিজেও চাইছেন অভিষেকটা গোলে রাঙাতে, ‘আমিও চাই গোল করতে। তবে আমার একার ওপর দল কেন নির্ভর করবে? দলের সবাইকে ভালো খেলতে হবে।’

বার্কোসকে ঘিরে যেমন বসুন্ধরা এগিয়ে যেতে চাইছে, তেমনি টিসি স্পোর্টস স্বপ্ন দেখছে আলী আশফাককে ঘিরে। দলটির কোচ মোহাম্মদ সাজলি বললেন, ‘আশফাক আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। বিদেশি খেলোয়াড়দের চেয়ে ও কোনও অংশে কম নয়। আমরা ড্র নয়, জিততে চাই।’

মাঠে নামার আগে টিসি স্পোর্টস হুংকার দিয়ে রাখলো। এএফসি কাপের অভিষেকেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে বসুন্ধরা কিংসের!

/টিএ/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী