স্প্যানিশ ষাঁড় ও বাংলাদেশি বাঘ দেখলো মালদ্বীপের দল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২০, ২০:১১আপডেট : ১১ মার্চ ২০২০, ২০:১১

কলিনদ্রেস ও বার্কোসের জুটিতে মুগ্ধ বসুন্ধরা কোচ প্রিমিয়ার লিগে কলিনদ্রেসকে প্রায় একাই দলকে টেনে নিতে হচ্ছে। কিন্তু এএফসি কাপে যোগ্য সঙ্গী পেয়ে গেছেন কোস্টারিকান ফুটবলার। আর্জেন্টাইন হার্নান বার্কোসের সঙ্গে জুটি বেঁধে দলকে পাঁচ গোল এনে দিয়েছেন! বার্কোসের চারটির পাশে কলিনদ্রেস করেছেন এক গোল। তাতেই মালদ্বীপের টিসি স্পোর্টস ৫-১ গোলে উড়ে গেছে বসুন্ধরার কাছে।

এমন জয়ে কে না খুশি হন? দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন রীতিমতো উচ্ছ্বসিত। ম্যাচ শেষে এসে দারুণ উপমাও দিলেন তিনি, ‘‘মালদ্বীপের সমুদ্রে অনেক মাছ আছে। পাশাপাশি হাঙরও আছে। টিসি স্পোর্টস সেরকম একটি দল। আজকে যে ফল তা স্প্যানিশ ষাঁড় আর বাংলাদেশি বাঘেরা মিলে এনেছে। কলিনদ্রেস আগে থেকেই ছিল। বার্কোস আসায় তার সঙ্গে রসায়ন ভালো জমেছে। মাঠে তাদের সমন্বয় ছিল দেখার মতো। অনেকটা ‘স্বামী-স্ত্রীর’ মতো!’’

বসুন্ধরার আক্রমণের তোড়ে টিসি স্পোর্টস দাঁড়াতেই পারেনি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে। তাই ব্রুজন বলেছেন, ‘আ্যটাকিং থার্ডে আমরা আধিপত্য বিস্তার করেছি। সুযোগ পেয়ে গোলও পেয়েছি।’

লিওনেল মেসির সাবেক আর্জেন্টিনা সতীর্থ বার্কোসের প্রশংসায় পঞ্চমুখ ব্রুজন, ‘ও বিশ্বমানের প্লেয়ার। রিয়েলি আউটস্ট্যান্ডিং। বাংলাদেশে এসে প্রথমবারের মতো বসুন্ধরার হয়ে খেলেছে। এছাড়া বিপলু-ইব্রাহিম সবাই ভালো করেছে।’

গোলকিপার জিকোরও প্রশংসা ঝরেছে বসুন্ধরা কোচের মুখে,

‘গত মৌসুমে দলের প্রয়োজনে জিকো তার মান দেখিয়েছে। সেভ করেছে। পেনাল্টি আটকেছে। ফ্যান্টাসটিক খেলোয়াড়সে। প্রথমে সে পেনাল্টি ঠেকিয়েছে। পরে সে সেভ করেছে। জিকো একজন বিজয়ী।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী