দল জিতেছে বলেই খুশি ‘চারতারকা’ বার্কোস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২০, ২২:২২আপডেট : ১১ মার্চ ২০২০, ২২:২২

হার্নান বার্কোস প্রথমবারের মতো বসুন্ধরা কিংসের হয়ে অভিষেক হলো তার। অভিষেক হলো এএফসি কাপে। আর ‘দ্বৈত অভিষেক’ লগ্নে কী আলোটাই না ছাড়ালেন আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান বার্কোস। ৫-১ গোলে দলের জয়ে বার্কোস করেছেন চার গোল। মালদ্বীপের টিসি স্পোর্টস বিধ্বস্ত হয়েছে লিওনেল মেসির সাবেক আর্জেন্টাইন সতীর্থের নৈপুন্যে। তবে ঢাকার মাঠে ফুটবলের এমন ঝলক দেখিয়েও পা মাটিতেই রেখেছেন বার্কোস।

ম্যাচশেষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ড্রেসিংরুম থেকে বেরিয়ে যাওয়ার সময় বার্কোস নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। ইংরেজি তেমন বোঝেন না।  দোভাষীর ভূমিকায় ছিলেন দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন।

শুরুতেই বার্কোস বলেছেন, ‘এই ম্যাচে হ্যাটট্রিক করলেও  বেশি ভালো লাগছে দল জেতায়। এটাই আমার কাছে বড় কথা। প্রতিটি টুর্নামেন্টে ভালো খেলতে হবে। জেতার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে পেরেছি। এতেই ভালো লাগছে।’

অভিষেক ম্যাচে কোস্টারিকার কলিনদ্রেসের সঙ্গে তার বোঝাপড়াটা ছিল দেখার মতো। বার্কোস নিজেও বিষয়টা টেনে আনলেন, ‘আমাদের দিকে সবাই তাকিয়ে ছিল যে মাঠে কী হয়।কলিনদ্রেসের সঙ্গে বোঝাপড়াটা ভালোই হয়েছে। আসলেই তার সঙ্গে খেলার জন্য রোমাঞ্চিত ছিলাম। এই ম্যাচে আমাদের ভালো ফিনিসিং হয়েছে। শুধু আমরা দুজনই নই, সবাই ভালো খেলেছে।’

ভালো অনুভূতির সঙ্গে একটা খারাপ অনুভূতিও আছেবঙ্গবন্ধু আর্জেন্টাইন স্ট্রাইকারের, সেটি বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ নিয়ে, ‘এই মাঠে প্রথম খেললাম। আমি মনে করি মাঠ আরও ভালো হওয়া উচিত। তবে আমি কোনও অভিযোগ করছি না।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম