রোনালদিনহোকে মুক্ত করতে মরিয়া মেসি

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২০, ২০:৩৬আপডেট : ১৩ মার্চ ২০২০, ২১:৩০

রোনালদিনহোকে মুক্ত করতে মরিয়া মেসি ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক আর একসময়ের বিশ্বসেরা ফুটবলারের দিন কাটছে কারাগারের নির্জন প্রকোষ্ঠে। রোনালদিনহোর এই পরিণতি মেনে নিতে পারছেন না লিওনেল মেসি। তাকে প্যারাগুয়ের কারাগার থেকে মুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ আর্জেন্টাইন তারকা।

রোনালদিনহো কারাগারে, এটা কীভাবে মানেন মেসি! বার্সেলোনায় রোনালদিনহোর সঙ্গে সোনালি অতীতটা বারবার ভেসে ওঠে তার মনের পর্দায়। ন্যু ক্যাম্পে রোনালদিনহোর চারবছরের ছায়াতেই যে তরুণ মেসির আজকের মেসি হয়ে ওঠা। রোনালদিনহো প্রথমে ছিলেন ‘গাইড’ ও বড় ভাই, কালক্রমে হয়ে ওঠেন বন্ধু।

রোনালদিনহোর কাছে জমে থাকা ‘ঋণে’র কিছুটা শোধ করতে মেসি তাকে আইনি লড়াইয়ে সাহায্য করতে চান। এ জন্য ছয়বারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলার চারজন আইনজীবী নিয়োগ করবেন। যাদের পেছনে খরচ হতে পারে ৪০ লাখ পাউন্ড এবং পুরো টাকাটাই নিজের পকেট থেকে দেবেন মেসি।

রোনালদিনহো জাল পাসপোর্টে ব্রাজিল থেকে প্রতিবেশী দেশ প্যারাগুয়েতে ঢুকতে গিয়ে গ্রেফতার হয়েছেন-খবরটি বিশ্ববাসী জেনেছে গত সপ্তাহে। ৩৯ বছর বয়সী ফুটবল মহাতারকা ভাইসহ সেদেশে আটক হওয়ার পর প্যারাগুয়ে কর্তৃপক্ষ জানালো, তার বিরুদ্ধে ওঠা ‘আরও কিছু অপরাধের’ তদন্ত চলছে। আর এটাই বিভ্রান্তি ছড়িয়েছে জনমনে।

অনেকের ধারণা, রোনালদিনহোকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেছেন প্যারাগুয়ের এক ক্যাসিনো ব্যবসায়ী। বুধবার প্যারাগুয়েতে খুদে ফুটবলারদের এক প্রশিক্ষণ শিবির উদ্বোধনের পর একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকার কথা ছিল তার। সেসব দূর অস্ত, রোনালদিনহো বড় ভাই রবার্তো আসিসসহ এখন দিন পার করছেন আসুনসিওনের জেলে। জামিন হয়নি তাদের, গৃহবন্দী করে রাখার অনুরোধও প্রত্যাখ্যাত হয়েছে।

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের