রোনালদোর বার্তা, মানুষের জীবন সবকিছুর ওপরে

স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২০, ১২:৩৫আপডেট : ১৪ মার্চ ২০২০, ১২:৪৩

রোনালদোর বার্তা, মানুষের জীবন সবকিছুর ওপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে। গোটা বিশ্বে আতঙ্ক তৈরি করা ভাইরাসটিতে থমকে গেছে জনজীবন। তবে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের নির্দেশনা মেনে চললে করোনা প্রতিরোধ করা সম্ভব— ২০৭ মিলিয়ন ফলোয়ারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বার্তা ক্রিস্টিয়ানো রোনালদোর।

গুজব ছড়িয়েছিল, রোনালদোর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। জন্মস্থান মাদেইরায় যাওয়ার পরই জুভেন্টাস সতীর্থ দানিয়েলে রুগানির করোনায় আক্রান্ত হওয়ার খবর শোনেন তিনি। যে কারণে স্বেচ্ছায় কোয়ারেন্টাইন যান পর্তুগিজ উইঙ্গার। তাতেই গুজবটি ছড়ায়। যদিও মাদেইরার আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট মিগুয়েল আলবুকার্কে নিশ্চিত করেছেন রোনালদো করোনায় আক্রান্ত নন।

নিজে সংক্রমিত না হলেও গোটা বিশ্বের বর্তমান পরিস্থিতিতে ভীষণ বিচলিত পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। ভক্ত-সমর্থকদের সতর্ক থাকার সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোনালদো লিখেছেন, ‘কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বিশ্ব। এই পরিস্থিতিতে আমাদের সতর্ক ও সচেতন থাকা জরুরি। আজ আমি কোনও ফুটবলার হিসেবে আপনাদের সামনে আসিনি, এসেছি একজন ছেলে, বাবা ও মানুষ হিসেবে। বিশ্বের কঠিন এই অবস্থায় আমি খুব উদ্বিগ্ন।’

মানুষের জীবনের দাম যে সবকিছুর ঊর্ধ্বে, সবাইকে সেটি মনে রাখার আহ্বান রোনালদোর, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের নির্দেশনা মেনে চলা। মানুষের জীবন সবকিছুর ওপরে।’

করোনায় আক্রান্ত হয়েছেন রোনালদোর জুভেন্টাস সতীর্থ রুগানি। তার মতো ভাইরাসে সংক্রমিত সবার জন্য শুভকামনা পর্তুগিজ অধিনায়কের, ‘এই ভাইরাসে আক্রান্ত হয়ে যারা তাদের কাছের মানুষ হারিয়েছেন, তাদের জন্য আমার প্রার্থনা। আমার সতীর্থ দানিয়েলে রুগানির মতো যারা আক্রান্ত, তাদের পাশে আছি। একই সঙ্গে যারা নিজেদের জীবন বাজি রেখে চিকিৎসা করে যাচ্ছেন, তাদের প্রতি আমার সমর্থন।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের