তিন গোলে পিছিয়ে বসুন্ধরাকে চার গোল চট্টগ্রাম আবাহনীর

বাংলা ট্রিবিউন রিপোর্টে
১৫ মার্চ ২০২০, ১৯:০৩আপডেট : ১৫ মার্চ ২০২০, ১৯:০৩

বসুন্ধরাকে হারালো চট্টগ্রাম আবাহনী এই তো দিন চারেক আগে এএফসি কাপে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। সেই জয়োৎসবের রেশ কাটতে না কাটতেই অন্য অনুভূতি হলো অস্কার ব্রুজনের দলের। প্রিমিয়ার লিগে তিন গোলে এগিয়ে থেকেও চট্টগ্রাম আবাহনীর কাছে হারতে হয়েছে তাদের। রবিবার রোমাঞ্চকর ম্যাচে মারুফুল হকের চট্টগ্রাম আবাহনী জিতেছে ৪-৩ গোলে।

নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে এই হারে অজেয় থাকার রেকর্ডও ভঙ্গ হলো বসুন্ধরার। এই ম্যাচের আগে বসুন্ধরা নিজেদের মাঠে হারেনি। কিন্তু চট্টগ্রাম আবাহনী ম্যাচে দুর্দান্তভাবে ফিরে তাদের হারিয়ে দিলো।

ম্যাচের ৫৯ মিনিট পর্যন্ত ছিল বসুন্ধরা কিংসের রাজত্ব। তিন গোলে এগিয়ে থেকে জয়ের স্বপ্নই দেখছিল তারা।  বিরতির দুই মিনিট আগে বসুন্ধরা এগিয়ে যায়। কলিনদ্রেসকে বক্সের ভেতরে ফাউল করেন মনির আলম। পেনাল্টি থেকে তাজিকিস্তানের আখতাম নাজারভ লক্ষ্যভেদ করেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে কলিনদ্রেসের ফ্রি-কিকে  নিকোলাস দেলমন্তে হেডে ব্যবধান বাড়িয়ে নেন।

বিরতির পরও বসুন্ধরার আক্রমণ অব্যাহত থাকে। ৫৯ মিনিটে বখতিয়ার দুইশবেকভের পাসে ডান পায়ের জোরালো শটে জাল গোল করেন কলিনদ্রেস।

তিন গোলে পিছিয়ে চট্টগ্রাম আবাহনী যেন আহত বাঘের মতো গর্জে ওঠে। তিন মিনিটের মধ্যে দুই গোল শোধ দেয়। ৬৪ মিনিটে বাইলাইন থেকে নাসিরুল ইসলামের ক্রসে হেডে গোল করেন আইভরিয়ান খেলোয়াড় চার্লস দিদিয়ের।

৬৭ মিনিটে পেনাল্টি থেকে স্কোরলাইন ৩-২ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন গুলের্মে। এএফসি কাপে আলো ছড়ানো বসুন্ধরা গোলকিপার আনিসুর রহমান জিকো এবার আর সেভ করতে পারেননি।

ম্যাচের শেষের দিকেও রোমাঞ্চ যেন বাকি ছিল। ৮৭ মিনিটে ডানদিক থেকে মানাফ রাব্বীর ক্রসে গুলের্মে বল পাঠিয়ে দেন জালে।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মান্নাফ রাব্বীর ক্রস থেকে দলকে ৩ পয়েন্ট এনে দেন চিনেদু ম্যাথিউ।লিগে বসুন্ধরা কিংসের টানা দ্বিতীয় হার এটি। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১০। সমান ম্যাচে চতুর্থ জয়ে চট্টগ্রাম আবাহনীর ১৩।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের