করোনাভাইরাস ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করে দিলো সব খেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২০, ১৮:৩৭আপডেট : ১৬ মার্চ ২০২০, ১৮:৪৭

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সবধরনের খেলা বন্ধের ঘোষণা দিয়েছেন প্রিমিয়ার ফুটবল লিগ আগের মতো সাত ভেন্যুতেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে লিগ কমিটি গত শনিবার। কিন্তু সেই সিদ্ধান্ত আর টিকলো না। শুধু প্রিমিয়ার ফুটবল লিগ কেন, সবধরনের ঘরোয়া খেলাধুলাই স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

‘করোনাভাইরাসের কারণে আমরা আপাতত সবধরণের খেলা স্থগিত রাখতে যাচ্ছি। আগামীকাল লিগ কমিটির সভায় বিস্তারিত আলোচনা হবে’-বাংলাদেশ  ফুটবল ফেডারেশেনর (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এ কথা বলার আগেই অবশ্য ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সবধরনের খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছেন।

সোমবার সচিবালয়ে মুজিববর্ষ উপলক্ষ্যে ক্রীড়াপ্রতিমন্ত্রীর সঙ্গে বিভিন্ন ফেডারেশনগুলোর কর্মকর্তাদের সভায় সবধরণের খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

প্রতিমন্ত্রী সেখানে বলেছেন, ‘করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ  মন্ত্রীসভার বৈঠকে একজন মন্ত্রী বিষয়টি উত্থাপন করেছিলেন যে ক্রিকেট ও ফুটবল খেলা হচ্ছে, তখন প্রধানমন্ত্রী বলেন, সব বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাই সব ফেডারেশনকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ধরণের খেলা বন্ধ রাখতে বলা হয়েছে। আন্তর্জাতিক খেলা থাকলেও তা এপ্রিলের পরে করতে হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেছেন, ‘ক্রিকেট খেলায় বল করার সময় বল সুইং করানোর জন্য মুখের লালা ব্যবহার করা হয় যা স্বাস্থ্যঝুঁকি। তাই আপাতত সব খেলা বন্ধ রাখাই ভালো।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান