বার্কোসের বসুন্ধরাকেও ভয় নেই লিগে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২০, ২১:৩৩আপডেট : ১৬ মার্চ ২০২০, ২১:৩৪

বসুন্ধরা কিংস স্ট্রাইকার হার্নান বার্কোস এএফসি কাপে আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান বার্কোসের চার গোলে বসুন্ধরা কিংস ৫-১ গোলে মালদ্বীপের টিসি স্পোর্টসকে হারিয়েছে। সেই দলটি কিনা প্রিমিয়ার লিগে বার্কোসকে ছাড়া ৪-৩ গোলে হেরেছে চট্টগ্রাম আবাহনীর কাছে। যদিও চট্টগ্রামের দলটির কোচ মারুফুল হকের মতে লিগের ম্যাচে বার্কোস থাকলেও তার পক্ষে গোল পাওয়া কঠিন হবে।

বার্কোস কেন লিগে সহজেই গোল পাবেন না সেই যুক্তি মারুফুলের আছে, ‘আমার মনে হয় না এএফসি কাপে বার্কোসকে নিয়ে প্রতিপক্ষ দল কাজ করেছে। লিগে যখন বার্কোস খেলবে তখন সে এত সুযোগ পাবে কি না, এটা নিয়ে সংশয় আছে। তখন তো সে মার্কিংয়ে থাকবে। বার্কোসের জন্য খেলাটা কঠিনই হবে।’

৩৫ বছর বয়সী মেসির সাবেক সতীর্থ যে ঠান্ডা মাথার ফিনিশার তা প্রথম ম্যাচেই পরিষ্কার করে দিয়েছেন। যদিও মারুফুল মনে করছেন, ‘সে ন্যাচারাল ফিনিশার। তারপরও তাকে তো সুযোগ পেতে হবে। সেই সুযোগ বেশিরভাগ দলই তাকে দেবে না। তাকে নিয়ে সবাই হোমওয়ার্ক করবে। তখন এক ম্যাচে চার গোল পাওয়া তার জন্য কঠিনই হবে।’

এএফসি কাপের পরবর্তী ম্যাচটি বার্কোসের জন্যও বড় পরীক্ষা হবে বলে ধারণা মারুফুলের, ‘বার্কোস কী করতে পারে তা পরের এএফসি কাপের ম্যাচে পরিষ্কার হবে। এছাড়া আমরা তো বার্কোসকে ছাড়াই এই টিসি স্পোর্টসকে চার গোলে হারিয়েছিলোম গত বছরের শেখ কামাল ক্লাব কাপে। এবার বসুন্ধরা একটি গোল বেশি দিয়েছে।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে