ডেনমার্কে ফিরে গেলেন জামাল ভূঁইয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২০, ২২:৪৪আপডেট : ২৫ মার্চ ২০২০, ২২:৪৪

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া প্রিমিয়ার লিগ ফুটবল বন্ধ থাকায় ছবি এঁকে সময় কাটছিল জামাল ভূঁইয়ার। তবে মন পড়েছিল ডেনমার্ক ও জার্মানিতে। করোনাভাইরাসের কারণে পরিবার-পরিজন নিয়ে চিন্তিত ছিলেন তিনি। একদিন আগে লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হওয়ায় জামাল আর বসে থাকেননি। নিজ উদ্যোগে টিকিট কেটে ঢাকা ছেড়েছেন।

থাই এয়ারওয়েজের ফ্লাইটে একদিন আগেই ঢাকা ছেড়েছেন জামাল। এরই মধ্যে ডেনমার্কে পৌঁছেও গিয়েছেন। সেখানে তার বাবা-মাসহ অন্যরা আছেন। ডেনমার্ক থেকে সুযোগ পেলে জার্মানিও যেতে পারেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক।

জার্মানিতে তার সদ্যবিবাহিত স্ত্রী আছেন। ঢাকা ছাড়ার আগে সাইফ স্পোর্টিংয়ের এই মিডফিল্ডার পরিবার-পরিজনের কথা বারবারই বলেছেন। বিশেষ করে তার বয়স্ক বাবা-মাকে নিয়ে ছিলেন চিন্তিত।

জামালের ঢাকা ছাড়া প্রসঙ্গে তার ক্লাব সাইফ স্পোর্টিংয়ের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন, ‘জামাল মঙ্গলবার ডেনমার্কে ফেরার টিকেট কেটেছে নিজ উদ্যোগে। থাইল্যান্ডে ট্রানজিট নিয়ে এরই মধ্যে সে সেখানে (ডেনমার্কে) পৌঁছেও গেছে। এখন সে তার পরিবারের সঙ্গে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম