করোনাভাইরাস: একবেলা খাবার দিচ্ছে বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২০, ১৭:১৮আপডেট : ২৭ মার্চ ২০২০, ১৭:১৯

অসহায়-দুস্থদের একবেলা খাবার দিচ্ছে বাফুফে করোনাভাইরাস থেকে বাঁচতে সবাই এখন ‘ঘরবন্দি’। সরকার বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে। এই অবস্থায় নিম্ন আয়ের মানুষদের জীবনযাপন সবচেয়ে বেশি কঠিন হয়ে পড়েছে। এই সব অসহায় মানুষদের সাহায্যে অনেকের মতো এগিয়ে এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)।

আজ (শুক্রবার) দুপুর থেকে বাফুফে ভবনে এক বেলা করে খাবার দেওয়া শুরু হয়েছে। আজ থেকে প্রতিদিন দুপুরে অসহায়-দুস্থদের জন্য খাবারের ব্যবস্থা থাকছে। যতদিন করোনাভাইরাসের কারণে পরিস্থিতি স্বাভাবিক না হবে, ততদিন বাফুফের এই ব্যবস্থা চালু থাকবে।

এ প্রসঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘আমরা বাফুফে থেকে চেষ্টা করছি যত রকমভাবে সবাইকে সাহায্য করা যায়। এখন সবকিছু বন্ধ। অনেক শ্রমিক আছে। যারা কাজ করতে পারছেন না। রিকশাসহ নির্মাণ প্রতিষ্ঠান বন্ধ। তাদের জন্য আমরা দুপুরে খাওয়ার ব্যবস্থা করেছি। অন্তত যাদের দরকার হয়, তারা খেতে পারবে।’

বাফুফের মতো অন্যরা এগিয়ে আসবেন বলে মনে করেন সালাউদ্দিন, ‘আমাদের মতো যদি সবাই মিলে এটা করা যায় তাহলে অনেকেই বিপদ থেকে রক্ষা পাবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম