জুলাইয়ে শুরু হতে পারে প্রিমিয়ার লিগ ফুটবল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২০, ২০:১২আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২০:১২

জুলাইয়ে শুরু হতে পারে প্রিমিয়ার লিগ ফুটবল করোনাভাইরাসের প্রভাবে প্রিমিয়ার ফুটবল লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। গত মাসের মাঝামাঝি সময়ে বন্ধ হওয়া লিগ ফের কবে চালু হবে, এ নিয়ে রয়েছে সংশয়। করোনার প্রভাব বিশ্বব্যাপী যেভাবে বাড়ছে, তাতে করে সহসাই লিগ শুরুর সম্ভাবনা নেই। তবে লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদীর আশা, পরিস্থিতির যদি দ্রুত উন্নতি হয়, তাহলে জুলাইয়ের প্রথম সপ্তাহেই শুরু হতে পারে খেলা।









লিগ বন্ধ থাকায় স্থানীয় খেলোয়াড়েরা নিজ নিজ বাড়িতে চলে গেছেন। বিদেশি খেলোয়াড়দের অধিকাংশই অবশ্য ক্লাবে আছেন। বার্কোস-সিডনিসহ কয়েকজন ঢাকা ছাড়তে পেরেছেন কেবল। লিগ স্থগিত হওয়ার আগপর্যন্ত আবাহনী ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল। চট্টগ্রাম আবাহনী, শেখ জামালসহ অন্য শীর্ষ ক্লাবগুলোও কাছাকাছি দূরত্বে।
করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে সালাম মুর্শেদী বলেছেন, ‘যদি করোনা পরিস্থিতির দ্রুত উন্নতি হয়, তাহলে আগামী জুলাইয়ের শুরুতে লিগ ফের শুরু হতে পারে। এর আগে রোজার মাস রয়েছে। ঈদও আছে। এরপর ক্লাবগুলোকে প্রস্তুতির জন্য অন্তত এক মাস সময় দিতে হবে। সব মিলিয়ে জুলাইয়ের আগে সম্ভব না।’ সঙ্গে এটাও জানিয়ে রাখলেন তিনি, ‘আর পরিস্থিতি যদি ধীরগতিতে উন্নতি হয়, তাহলে আরও সময় লাগবে। এছাড়া পুরো বিশ্বে কী অবস্থা, সেটাও দেখতে হবে। ফিফা-এএফসি কী বলে, সেটাও দেখার আছে।’
লিগ শুরু হলে খেলা একটি নাকি সাত ভেন্যুতেই হবে, এমন প্রশ্নে সালাম বলেছেন, ‘আমরা হয়তো লিগ শুরুর আগে টুর্নামেন্টও করতে পারি। আর ভেন্যু যত সংকুচিত করা যায়, তত ভালো হবে। তবে যাই হোক না কেন ক্লাবগুলোর সঙ্গে বসেই সব সিদ্ধান্ত নিতে হবে। তার আগে করোনা পরিস্থিতির দিকে খেয়াল রাখতে হবে।’
খেলোয়াড়দের বেতন-ভাতা কী হবে- খেলা না থাকায় ক্লাবগুলো এ নিয়ে কিছুটা বিপাকে রয়েছে। সালামের ব্যাখ্যা, ‘সবাই বর্তমান অবস্থা সম্পর্কে জানে। চুক্তির শর্ত হিসেবে মোটামুটি সব ক্লাবই খেলোয়াড়দের সঙ্গে সমঝোতা করছে। পৃথিবীর সব জায়গায় তাই করা হচ্ছে। সমঝোতার মাধ্যমে আসলে সবকিছু করতে হবে। যদি কেউ সাহায্য চায় তাহলে আমরা বিষয়টি দেখব।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী