রোনালদোর সঙ্গে খেললেও মেসিই তার সেরা

স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০২০, ১২:৪৯আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১২:৫১

রোনালদোর সঙ্গে খেললেও মেসিই তার সেরা লম্বা সময় ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলেছেন তিনি। সবচেয়ে মজার ব্যাপার হলো, লিওনেল মেসি তখন ছিল তার প্রতিপক্ষ। অথচ শ্রেষ্ঠত্বের প্রশ্নে রোনালদোকে টপকে মেসিকেই বেছে নিলেন কাকা।

কে সেরা, মেসি নাকি রোনালদো? ফুটবলে এই তর্ক চলমান। সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাকার কাছেও এসেছে একই প্রশ্ন। তিনি অবশ্য এই তর্কের ইতি টেনে দিলেন মেসিকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে। রোনালদোর প্রশংসা ঝরলেও একজনকে এগিয়ে রাখার ক্ষেত্রে তিনি আর্জেন্টাইন ফারোয়ার্ডকেই বেছে নিলেন।

রিয়াল মাদ্রিদে ২০০৯ থেকে ২০১৩ সাল পর‌্যন্ত রোনালদোর সঙ্গে খেলেছেন কাকা। অনেক সুন্দর মুহূর্ত একসঙ্গে কাটিয়েছেন। সান্তিয়াগো বার্নাব্যুর ওই সময়ে চিরশত্রু বার্সেলোনা ক্যাম্পে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলেন মেসিকে। এরপরও সাবেক ব্রাজিলিয়ান তারকা ছয়বারের ব্যালন ডি’অরের পক্ষেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রশ্ন-উত্তর পর্বে কাকা বলেছেন, ‘আমি ক্রিস্টিয়ানোর সঙ্গে খেলেছি এবং সে অসাধারণ, কিন্তু আমি মেসির পক্ষেই যাব। ও জিনিয়াস, খাঁটি প্রতিভাবান। ও যেভাবে খেলে, সত্যি দুর্দান্ত।’

তাই বলে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোকে মোটেও খাটো করছেন না এই ব্রাজিলিয়ান। সাবেক সতীর্থকেও প্রশংসায় ভাসিয়েছেন তিনি, ‘ক্রিস্টিয়ানো হলো মেশিন। এটা শুধু শারীরিক শক্তি, ক্ষমতা ও গতির জন্য বলছি না, ও মানসিকভাবেও ভীষণ শক্তিশালী। ও সবসময় জিততে চায়। সেরা হতে চায়। আমার কাছে ওর এই ব্যাপারটা সবচেয়ে বেশি ভালো লাগে।’

মেসি-রোনালদোকে সর্বকালের সেরাদের ছোট্ট তালিকাতেও রাখছেন কাকা, ‘এই খেলাটির ইতিহাসে তারা (মেসি-রোনালদো) নিশ্চিতভাবে সেরা পাঁচে থাকবে। আমরা খুব ভাগ্যবান যে ওদের খেলা দেখার সুযোগ পেয়েছি।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের