মেসি-রামোসদের করোনা পরীক্ষা হবে তিনবার!

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২০, ১৭:২২আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১৭:২২

মেসি-রামোসদের করোনা পরীক্ষা হবে তিনবার! এতদিনে হয়তো লা লিগা শিরোপার গতিপথ নির্ধারণ হয়ে যেত। অথচ লিগ আবার হবে কিনা, এই আশঙ্কাই মেঘই ওড়াওড়ি করছে এখন। যদিও লা লিগা কর্তৃপক্ষ আশাবাদী মৌসুম শেষ করার ব্যাপারে। আর সেই অনুযায়ী পরিকল্পনা সাজাচ্ছে তারা। তারই একটি খেলোয়াড়দের করোনাভাইরাস পরীক্ষা।

করোনাভাইরাসে থমকে আছে বিশ্ব। প্রাণঘাতী ভাইরাসে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। সেই কারণে বন্ধ রাখা ফুটবল আবার চালু করলে নতুন শঙ্কার যেন জন্ম না হয়, সেজন্য ভীষণ সতর্ক লা লিগা কর্তৃপক্ষ। এতটাই যে, খেলা শুরুর আগে লিওনেল মেসি-সের্হিয়ো রামোসদের করোনা পরীক্ষা করে নেবে তারা তিনবার! এমন খবরই দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এল পার্তিদাজো

সংবাদমাধ্যমটি জানিয়েছে, লা লিগার প্রত্যেক খেলোয়াড়কে তিনবার কোভিড-১৯ পরীক্ষা করা দেখা হবে। নির্ভুল ও বর্তমান অবস্থা জানতে এতবার পরীক্ষার প্রয়োজন মনে করছে লা লিগা কর্তৃপক্ষ। একই সঙ্গে লিগ শুরুর আগে খেলোয়াড়েরা ১৫ দিনের প্রাক-মৌসুম পাচ্ছেন, যেখানে নিজেদের প্রস্তুত করার সুযোগ পাবেন তারা।

এই প্রাক-মৌসুম শুরুর দুই দিন আগে সব খেলোয়াড়দের প্রথমবার করোনা পরীক্ষা করা হবে। পিসিআর ও সেরোলজিকাল পরীক্ষায় যাদের ভাইরাস ধরা পড়বে না, তারাই খেলার অনুমতি পাবেন। এরপর দ্বিতীয় পরীক্ষা হবে দলীয় অনুশীলন শুরুর আগে।

আর শেষবার লা লিগা কর্তৃপক্ষ মেসিদের পরীক্ষা করবে আগের দুই পরীক্ষার সত্যতা যাচাই করতে। ভুল করে কারও ‘নেগিটিভ’ এলে সেটা যেন ম্যাচ শুরুর আগে সঠিকভাবে দেখে নেওয়া যায়।

যদিও স্পেনের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে অনেকেই মনে করছেন, লা লিগা শুরু করা অসম্ভব। যদিও লিগ কর্তৃপক্ষ বরবারই আশাবাদী মৌসুম শেষ করার ব্যাপারে। ফাঁকা স্টেডিয়াম হলেও তার খেলা আয়োজন করতে চায়।

করোনার কারণে লিগ বন্ধ হওয়ার আগে রিয়াল মাদ্রিদ থেকে ২ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের