করোনাভাইরাস: ইতিহাস গড়া জার্সি নিলামে তুলবেন তৈয়ব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২০, ১৯:২২আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১৯:২৩

এই জার্সি নিলামে তুলবেন তৈয়ব হাসান ২০১৩ সালে সাফ ফুটবলের ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। কিন্তু ম্যাচটিতে ঠিকই ছিল বাংলাদেশের ছোঁয়া। রেফারির দায়িত্ব সামলেছিলেন তৈয়ব হাসান। সাত বছর আগের সেই ফাইনাল আবারও ফিরিয়ে আনলেন তিনি। ওই ম্যাচে যে জার্সি পরে রেফারিং করেছিলেন, করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থদের সাহাযার্থে সেটি নিলামে তুলতে চান সাবেক এই রেফারি।

নেপালের কাঠমান্ডুর ফাইনালে ভারতকে ২-০ গোলে হারিয়ে সেবার প্রথমবারের মতো সাফ জিতেছিল আফগানিস্তান। ৮ দেশের লড়াইয়ে বাংলাদেশের পারফরম্যান্স ছিল চরম হতাশাজনক। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার আগে তিন ম্যাচে পেয়েছিল মাত্র ১ পয়েন্ট। তবে ফাইনালে তৈয়ব ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়ায় বাংলাদেশের ছোঁয়া থেকে যায়।

ওই ম্যাচে পরা নিজের জার্সি নিলামে তোলার উদ্যোগ নিয়েছেন তিনি। এখান থেকে প্রাপ্ত অর্থ করোনায় ক্ষতিগ্রস্তদের সেবায় কাজে লাগাতে চান। নিজের সেই ইচ্ছার কথা তৈয়ব জানালেন এভাবে, ‘আমি দক্ষিণ এশিয়ার প্রথম রেফারি হিসেবে সাাফ ফুটবলের ফাইনাল পরিচলনা করেছি। তখন মাঠে দুই সহকারী ছিলেন সৌদি আরব ও জর্দানের। এখন আমি সেই জার্সিটি নিলামে বিক্রি করতে চাই। বিক্রি থেকে যে অর্থ আসবে তা করোনায় ক্ষতিগ্রস্তদের সাহাযার্থে ব্যবহার হবে।’

১৯৯৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন তৈয়ব। এএফসির এলিট প্যানেলে ছিলেন টানা ১০ বছর। দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে শতাধিক আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা আছে তার।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের