ক্রিকেট থেকে তিন বছর নিষিদ্ধ উমর আকমল

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২০, ২০:৫১আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২০:৫২

তিন বছর নিষিদ্ধ হয়েছেন উমর আকমল বিতর্ক ও উমর আকমল যেন হাত ধরাধরি করে চলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকে যতটা না পারফরম্যান্সের জন্য শিরোনামে এসেছেন তিনি, তার চেয়ে বেশি আলোচনায় এসেছেন বিতর্কিত কর্মকাণ্ডে। তবে এবারের অপরাধে বড় শাস্তিই অপেক্ষা করছিল তার জন্য। স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) না জানানোর শাস্তি হিসেবে সব ধরনের ক্রিকেট থেকে তিন বছর নিষিদ্ধ হয়েছেন এই ব্যাটসম্যান।

এ বছরের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগে জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন উমর। কিন্তু বিষয়টি তিনি জানাননি বোর্ডকে। এই অভিযোগ থেকে নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ ছিল তার। কিন্তু পিসিবির ডিসিপ্লিনারি প্যানেল ও অ্যান্টি-করাপশন ট্রাইবুনালে নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন উমর। সব দিক বিচার-বিশ্লেষণ করে ডিসিপ্লিনারি প্যানেলের চেয়ারম্যান বিচারপতি (অবসর) ফজল-ই-মিরান চৌহান তাকে সব ধরনের ক্রিকেট থেকে তিন বছরের নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছেন।

আজ (সোমবার) পিসিবি তাদের টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে, ‘ডিসিপ্লিনারি প্যানেলের চেয়ারম্যান বিচারপতি (অবসর) ফজল-ই-মিরান চৌহান সব ধরনের ক্রিকেট থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছেন উমর আকমলকে।’

উমরের নিষেধাজ্ঞার শাস্তি ২০ ফেব্রুয়ারি থেকে কার‌্যকর করা হয়েছে। পিসিবির দুর্নীতি বিরোধী আইনের দুটি ধারা ভাঙায় তখন থেকেই তারা সাময়িক নিষিদ্ধ করেছিল এই ব্যাটসম্যানকে। একই সঙ্গে নিজের পক্ষে যুক্তি উপস্থাপনের সুযোগ দিয়েছিল সামনের মাসে ৩০ পূর্ণ করতে যাওয়া উমরকে।

২০০৯ সালে টেস্ট আঙিনায় পা রেখে ক্রিকেট বিশ্বকে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন তিনি। ক্রিকেটের লম্বা ফরম্যাটে পথচলা শুরু করেছিলেন তিনি সেঞ্চুরি দিয়ে। প্রতিভাবান হলেও প্রায়ই তাকে নিষেধাজ্ঞার সঙ্গে জরিমানা গুনতে হয়েছে। তবে এবার আগের সববারের তুলনায় কঠোর শাস্তি পেলেন তিনি।

পাকিস্তানের জার্সিতে উমর সবশেষ খেলেছেন গত বছর। লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা দুটি টি-টোয়েন্টিতেই ছিলেন ব্যর্থ। দুই ম্যাচেই তিনি প্রথম বলে আউট হয়েছিলেন রানের খাতা খোলার আগে। তিন বছর নিষিদ্ধ হওয়া উমর ১৬ টেস্টের পাশাপাশি খেলেছেন ১২১ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি।

/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের