করোনাভাইরাস: ৪০০ পরিবারের পাশে জামাল ভূঁইয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২০, ১৪:৪৬আপডেট : ১৪ মে ২০২০, ১৪:৪৬

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা ছিল তার আগেই। সেই পরিকল্পনা অনুযায়ী নিজের দাদা বাড়ি ময়মনসিংহের নান্দাইল গ্রামের প্রায় ৪০০ অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন জামাল ভূঁইয়া।

করোনাভাইরাসের মাঝে ছুটি পেতেই ডেনমার্কে ফিরে গেছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক। তবে মন পড়ে আছে তার বাংলাদেশে। অসহায় মানুষদের জন্য মন কাঁদছে তার। ডেনমার্কে থাকলেও নিজের দায়বদ্ধতার জায়গা থেকে ঠিকই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই মিডফিল্ডার।  

জামালের নির্দেশনা অনুযায়ী তার চাচাতো ভাই জুনায়েদ ভুঁইয়া এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। আপাতত ৩০০ অসহায় পরিবারকে চাল, তেলসহ অন্যান্য খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে। ঈদের আগে আরও প্রায় ১০০ পরিবারকে দেওয়া হবে এক হাজার করে টাকা।

জুনায়েদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জামাল আগে থেকেই করোনাকালে অসহায় লোকজনের পাশে এসে দাঁড়াতে চেয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী আমরা এই মাসের শুরু থেকে ত্রাণ দেওয়া শুরু করেছি। ভাগে ভাগে দিচ্ছি। এখনও তা চলছে। সবমিলিয়ে আমরা ৪০০ পরিবারকে সাহায্য করছি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী