‘কেন সাহায্য করিনি, বুড়ো হয়ে এই আফসোস করতে চাই না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২০, ১৭:৫৩আপডেট : ১৫ মে ২০২০, ১৭:৫৩

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ডেনমার্কে তার জন্ম। কিন্তু শিকড় বাংলাদেশে। এখানেই ফুটবলার হিসেবে খ্যাতি পেয়েছেন জামাল ভূঁইয়া। হয়েছেন জাতীয় দলের অধিনায়ক। করোনাভাইরাসের কঠিন এই সময়ে দেশের অসহায়দের পাশে দাঁড়াতে আগেই উদ্যোগ নিয়েছেন, এবার আরও বড় কিছু করার পরিকল্পনা তার।

দাদা বাড়ি ময়মনসিংহের নান্দাইল গ্রামের প্রায় ৪০০ অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন জামাল। আরও বড় আকারে কিছু করা যায় কিনা সেই চিন্তা থেকে নিজের জার্সি নিলামে ওঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক। ২০২২ বিশ্বকাপ বাছাই পর্বে ভারতের সঙ্গে ড্র করা ম্যাচের জার্সি নিলামে তোলার পরিকল্পনা তার। এখান থেকে প্রাপ্ত অর্থ অসহায়দের জন্য ব্যয় করবেন তিনি।

দেশের ফুটবল খারাপ সময়ের মধ্যে থাকলেও জামালের নিজের বড় সমর্থকগোষ্ঠী রয়েছে। সেটাই কাজে লাগাতে চাইছেন তিনি, ‘বাংলাদেশের মানুষ আমাকে অনেক দিয়েছে। এখানকার মানুষ আমাকে সবসময় ভালোবেসেছে।  এই কঠিন সময়ে আমিও বাংলাদেশকে কিছু দিতে চাই।’

অসহায়দের জন্য মন কাঁদছে এই মিডফিল্ডারের, ‘আমাদের দেশে অনেক বিত্তবান আছেন, আবার অনেকের কাছে খাওয়ার টাকা নেই, ঘর নেই, পরার কাপড় নেই। অনেকেই না খেয়ে আছেন। এটা আদর্শ কোনও অবস্থা নয়।’ সঙ্গে যোগ করেছেন, ‘যাদের টাকা আছে তারাও অনেক পরিশ্রম করে উপার্জন করেছেন। তাদের জন্য আমার সম্মান রয়েছে। আমার অত টাকা নেই, কিন্তু এরপরও অভাবী লোক পাশ দিয়ে হেঁটে গেলে নিজেকে অপরাধী মনে হয়। কারণ আমি তাদের সাহায্য করতে পারতাম।’

নিজের যা সামর্থ আছে, তা নিয়ে এখনই সাহায্য করার ইচ্ছা জামলের, ‘শুধুমাত্র আপনি নিজের পকেটের অবস্থা জানেন। আপনি যা সাহায্য করবেন সেটা একান্তই আপনার ব্যাপার। কেউ ঈদের আনন্দ করবে, উপহার কিনবে, ভালো খাবার খাবে, আবার কেউ না খেয়ে থাকবে- এটা ঠিক নয়। আমি সাহায্য করতে পারতাম কিন্তু করিনি- বুড়ো হয়ে এই আফসোস করতে চাই না। আল্লাহ্‌ সবকিছু দেখছেন এবং জানেন।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান