চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগও বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২০, ১৯:২৪ আপডেট : ২০ মে ২০২০, ১৯:৩০

চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগও বাতিল করোনাভাইরাসের প্রকোপে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে আগেই। এবার পেশাদার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগও বাতিল করা হয়েছে। বুধবার অংশগ্রহণকারী ক্লাবগুলোর সঙ্গে সভা করে লিগ শুরুর আগেই বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাফুফের পেশাদার লিগ কমিটি।

চ্যাম্পিয়নশিপ লিগের দলবদলের শেষ সময় ছিল আগামী ১০ জুন। আর লিগ মাঠে গড়ানোর কথা ছিল এর ঠিক এক মাস পর। লিগে অংশ নেওয়ার কথা ছিল ১৩ দল- স্বাধীনতা সংঘ, নোফেল স্পোর্টিং, ফরাশগঞ্জ, টিঅ্যান্ডটি, ভিক্টোরিয়া, অগ্রণী ব্যাংক লিমিটেড, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, ঢাকা সিটি এফসি, ওয়ারী ক্লাব, কাওরানবাজার প্রগতি সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, ফর্টিজ স্পোর্টস একাডেমি ও উত্তরা ফুটবল ক্লাবের। কিন্তু তার আগেই করোনার কারণে লিগ পরিত্যক্ত হয়ে গেল।

লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সার্বিক অবস্থা বিবেচনা করে ও ক্লাবগুলোর আবেদনের প্রেক্ষিতে আমরা চ্যাম্পিয়নশিপ লিগ পরিত্যক্ত ঘোষণা করেছি। আগামী নতুন মৌসুমে প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগ একই সময়ে শুরু করার ইচ্ছা আমাদের।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
 কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
 কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক সিদ্দিকী নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক সিদ্দিকী নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
কাওয়ালি, ধ্রুপদ না প্রবন্ধ-গীতি, কোথা থেকে এলো খেয়াল?
কাওয়ালি, ধ্রুপদ না প্রবন্ধ-গীতি, কোথা থেকে এলো খেয়াল?
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের