এএফসি থেকে ইতিবাচক বার্তাই পেয়েছে বসুন্ধরা কিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২০, ১৬:২০আপডেট : ২৯ মে ২০২০, ১৬:৩৬

এএফসি থেকে ইতিবাচক বার্তাই পেয়েছে বসুন্ধরা কিংস গত ১১ মার্চ এএফসি কাপে প্রথম ম্যাচ খেলেছে বসুন্ধরা কিংস। এশিয়ান প্রতিযোগিতার উদ্বোধনীতে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে উড়িয়ে দেয় অস্কার ব্রুজনের দল। তবে করোনাভাইরাসের কারণে আর মাঠে নামা হয়নি তাদের। বর্তমান পরিস্থিতিতে এএফসি কাপের ভাগ্য কী হতে পারে- জানতে চিঠি দিয়েছিল ক্লাবটি। উত্তরে ইতিবাচক বার্তাই দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), সুনির্দিষ্ট সময়ক্ষণ দিতে না পারলেও পরিস্থিতি অনুকূলে এলে মাঠে ফেরার কথা জানিয়েছে তারা।

এএফসি কাপে অংশগ্রহণকারী দক্ষিণ এশিয়ার দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে এই বিষয়ে সরাসরি অনলাইনে আলোচনাও করবে এশিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। আগামী ৫ জুন ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে এই প্রতিযোগিতার ভবিষ্যৎ নিয়ে দিক-নির্দেশনা দেওয়ার কথা আছে।

এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বসুন্ধরা কিংস আমাদের মাধ্যমে এএফসিতে চিঠি দিয়েছিল। এএফসি খেলা ফের চালুর বিষয়ে ইতিবাচক আছে। তবে বর্তমান করোনা পরিস্থিতি কেটে গেলেই তারা আয়োজন করতে চায়। এর আগে অংশগ্রহণকারী সব দেশের করোনা পরিস্থিতি দেখা হবে। তারা চাইছে না খেলা আয়োজন করে কোনও ক্লাব সমস্যার মধ্যে পড়ুক। অংশগ্রহণকারী ক্লাবগুলোর দেশের ভ্রমণ নিষেধাজ্ঞাসহ সবকিছুই বিবেচনা করবে তারা।’

বিদেশি খেলোয়াড়দের চুক্তির বিষয়ে এএফসির কাছে জানতে চেয়েছিল বসুন্ধরা। তবে সেই উত্তরও পরবর্তীতে দেওয়া হবে বলে জানানো হয়েছে তাদের।

/টিএ/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী