মেসি-রোনালদোর চেয়ে বেশি আয় ফেদেরারের

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২০, ১২:১০আপডেট : ৩০ মে ২০২০, ১২:১৩

মেসি-রোনালদোর চেয়ে বেশি আয় ফেদেরারের সবশেষ চার বছরের মধ্যে তিনবারই শীর্ষে ছিলেন লিওনেল মেসি। গত বছরও ফোর্বসের বিচারে সবচেয়ে বেশি আয় ছিল আর্জেন্টাইন তারকার। কিন্তু এবার আমেরিকান ব্যবসায়িক সাময়িকীর প্রকাশিত প্রতিবেদনে দ্বিতীয় স্থানেও নেই মেসি! এমনকি ক্রিস্তিয়ানো রোনালদোও উঠতে পারেননি শীর্ষে। টেনিস ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ফোর্বসের সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেটের তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছেন রজার ফেদেরার।

গত এক বছরে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ৫০ জন অ্যাথলেটের তালিকা করেছে ফোর্বস। যেখানে সবার ওপরে ফেদেরার। টেনিসের উন্মুক্ত যুগে এবং ১৯৯০ সাল থেকে আমেরিকান সাময়িকীটি শীর্ষ আয়ের তালিকা প্রকাশ করার পর এবারই প্রথম টেনিসের কোনও খেলোয়াড় শীর্ষে বসলেন। গত ১২ মাসে সুইস কিংবদন্তির আয় ১০৬.৩ মিলিয়ন ডলার, যেখানে এন্ডোর্সমেন্ট থেকেই এসেছে ১০০ মিলিয়ন ডলার!

যাকে টপকে এক নম্বরে বসেছেন ফেদেরার, সেই মেসি নেমে গেছেন তৃতীয় স্থানে। বার্সেলোনা ফরোয়ার্ডের আয় ১০৪ মিলিয়ন ডলার। রোনালদো আছেন গত বছরের মতো দ্বিতীয় স্থানে। জুভেন্টাসের পর্তুগিজ উইঙ্গারের আয় ১০৫ মিলিয়ন ডলার। নেইমার রয়েছেন চতুর্থ স্থানে, প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ডের আয়ের পরিমাণ ৯৫.৫ মিলিয়ন ডলার। শীর্ষ পাঁচের অন্যজন বাস্কেটবলের লেব্রোন জেমস, আমেরিকার তারকার আয় ৮৮.২ মিলিয়ন ডলার।

ফেদেরারের উত্থানের বড় কারণ ফুটবলারদের অবনমন। আর সেটি হয়েছে করোনাভাইরাসের কারণে। প্রাণঘাতী ভাইরাসে বেতন কাটা গেছে মেসির, তাই আয়ের পরিমাণও কমে গেছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের। তিনি নেমে গেলেও একই কারণে শীর্ষে বসা হয়নি রোনালদোর।

শীর্ষস্থান হাতবদল ও টেনিসের কেউ শীর্ষে ওঠার কারণ ব্যাখ্যায় ফোর্বসের সিনিয়র এডিটর কার্ট ব্যাডেনহাউসেন বলেছেন, ‘বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে বেতন কাটা গেছে মেসি ও রোনালদোর, তাই প্রথমবার টেনিসের কেউ বিশ্বের সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেটের তালিকায় শীর্ষে বসেছে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে